পূর্বাশা ডেস্কঃ
দুপুর পৌনে ১২ টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে এলেন ওসি রফিকুল ইসলাম। এসেই তিনি সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যালয়ের সামনে গোল হয়ে দাঁড়াতে বললেন। আড়াল হয়ে গেলে গেটে লাগানো তালাটি। তারপর গুলশান থানার ওসি রফিকুল ইসলাম নিজেই তালাটি খুলে নিলেন। তা নজর এড়ালো না উপস্থিত সাংবাদিকদের।
সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, কি ভাই তালা খুলে নিলেন যে? কই আমরা তো কোনো তালা লাগাইনি। ওসি রফিকুল ইসলাম কিছুটা হাসি হাসি মুখে উত্তর দিলেন। অপেক্ষা করেন ২/৪ দিন। তারপর দেখবেন। এভাবেই হাসতে হাসতে চলে গেলেন ওসি।
গত সোমবার দুপুর ১২টার সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ের বাইরে তালা লাগিয়ে দেয় পুলিশ। টেলিভিশনের ক্যামেরায় সে দৃশ্য দেখেছেন দেশবাসি। এখন সে তালা পুলিশ খুলে নিলেন। মহাসমাবেশ করতে বেগম খালেদা জিয়া বের হয়ে আসতে চাইলে তালাবদ্ধ গেটের বাইরে থেকে পিপার ¯েপ্র করে পুলিশ। এতে সাংবাদিকসহ বিএনপির বেশ কয়েকজন মহিলা নেত্রী আহত হন। অসুস্থ হন বেগম জিয়া।























































