স্টাফ রিপোর্টারঃ
আগামীকাল কুমিল্লা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ মিডিয়াতে প্রচারে নিষেধাজ্ঞা প্রদান করার প্রতিবাদে হরতাল ডেকেছে কুমিল্লা জেলা ছাত্রদল।
রোববার বিকেল ৩ টায় জেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে হরতালের ঘোষণা দেন জেলা ছাত্রদল নেতৃবৃন্দ।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু হরতাল আহ্বানের বিষয়টি নিশ্চিত করেছেন।

















































