পূর্বাশা ডেস্কঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত ৯টার দিকে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শামসুজ্জামান দুদুকে আটকের পর ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে।
তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি এই গোয়েন্দা কর্মকর্তা।























































