শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » দেবিদ্বারে পুলিশ ও ছাত্রলীগের সাথে ছাত্রদলের সংঘর্ষে আহত ১০, অর্ধ শতাধিক প্রতিষ্ঠান ভাংচুর


দেবিদ্বারে পুলিশ ও ছাত্রলীগের সাথে ছাত্রদলের সংঘর্ষে আহত ১০, অর্ধ শতাধিক প্রতিষ্ঠান ভাংচুর


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০১.২০১৫

DEBIDWAR PIC_ CHATROLIG- CHATRODOL SONGHORSO- AHOTO- 10, GRERTER-1. 60-RAUND GOLIBORSON- 11.01.15 (1)

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার সদরের নিউ মার্কেট ও ছোট আলমপুর এলাকায় পুলিশ ও ছাত্রলীগের সাথে ছাত্রদলের সংর্ঘষ হয়েছে। এ সময় সাংবাদিকসহ অন্তত ১০জন আহত হয়েছেন। পুলিশ আলহাজ্ব মোঃ ইব্রাহীম খলিল নামের একজনকে আটক করেছে।

সংঘর্ষ চলাকালে দেবিদ্বার পৌর এলাকার ভূষনা গ্রামের যুবলীগ কর্মী মালু মিয়াকে (২৮) ছাত্রদল কর্মীরা দা দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। এদিকে সংঘর্ষের ছবি ও সংবাদ সংগ্রহকালে দৈনিক যুগান্তর পত্রিকার দেবিদ্বার প্রতিনিধি মোঃ আক্তার হোসেন ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার দেবিদ্বার প্রতিনিধি মোঃ ফখরুল ইসলাম ইটের আঘাতে আহত হন। অন্য আহতদের পরিচয় পাওয়া যায়নি। সংঘর্ষ চলা কালে রডের আঘাতে দৈনিক আমাদের কুমিল্লা পত্রিকার দেবিদ্বার প্রতিনিধি মোঃ সাইফুল ইসলামের মাথায় থাকা হেলমেট ভেঙ্গে গেলেও তিনি প্রাণে রক্ষা পান।

DEBIDWAR PIC_ CHATROLIG- CHATRODOL SONGHORSO- AHOTO- 10, GRERTER-1. 60-RAUND GOLIBORSON- 11.01.15.

রোববার সকালে ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ছাত্রদলের কর্মী-সমর্থকরা একটি মিছিল বের করে। এ সময় পুলিশের সাথে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষ বাধেঁ । এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে অন্ততঃ ৬০ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে।

সংঘর্ষের খবর পেয়ে ছাত্রলীগ নেতাকর্মী দেশীয়-বিদেশী অস্ত্র নিয়ে গুলিবর্ষণ করতে করতে ছোটআলমপুর চৌরাস্তার মোড়ে অবস্থানরত ছাত্রদল কর্মীদের ধাওয়া করে। ছাত্রদল কর্মীরা পিছু হটলেও রাস্তার দু’পাশে থাকা বাসা-বাড়ি, দোকান-পাট ও ইউনিক ইন্টার ন্যাশনাল স্কুলের গেইট কুপিয়ে ক্ষতিগ্রস্থ করে ছাত্রলীগ নেতাকর্মীরা।

DEBIDWAR PIC_ CHATROLIG- CHATRODOL SONGHORSO- AHOTO- 10, GRERTER-1. 60-RAUND GOLIBORSON- 11.01.15 (7)

এদিকে ছাত্রদল নেতাকর্মীরা দেবিদ্বার এস, এ, সরকারী কলেজ হোষ্টেল ও কলেজ রোডের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, অবরোধ সমর্থকরা কলেজ রোডে বিভিন্ন দোকানপাটে হামলা চালিয়ে হুমকির মুখে বন্ধ করার চেষ্টা চালায়, এসময় ফুটপাতে থাকা ব্যবসায়িদের টেবিল নিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা চালালে পুলিশ তাদের ধাওয়া করে প্রতিরোধ করে। পরে বিস্তারিত জানাবো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি