শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নাশকতা মামলায় জামিন পেলেন চট্টগ্রাম নগর বিএনপির ৭ নেতাকর্মী


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০১.২০১৫

adalat
তামজিদ হোসেন লিপু, চট্টগ্রাম:

চট্টগ্রামে বিএনপির সমাবেশে পুলিশের ওপর হামলা ও নাশকতা মামলায় জামিন পেয়েছেন নগর বিএনপির ৭ নেতাকর্মী।

রোববার হাইকোর্টের বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক এবং কাশিফা হোসাইনের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের চার সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন দেন।

জামিন পাওয়া নেতাকর্মীরা হলেন- নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা.শাহাদাৎ হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান ও সহ সভাপতি শামসুল আলম চৌধুরী এবং আমির খসরু ও ডা.শাহাদাতের ব্যক্তিগত সচিব মোহাম্মদ সেলিম ও মো.মারুফ।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি বিকালে নগরীর নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এসময় পুলিশ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীসহ প্রায় আড়াই’শ জনকে আটক করে। পরে প্রায় তিন’শ জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি এবং আরও দু’শ জনকে আসামি করে চকবাজার থানায় আরেকটি মামলা দায়ের করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি