নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে এবার আনা হয়েছে বালু, মাটি ও কাঠ ভর্তি ট্রাক।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গুলশান ৮৬নং রোডের দক্ষিণ দিকের প্রবেশমুখে পাঁচটি ও উত্তরদিকের প্রবেশমুখে দুটি ট্রাক নিয়ে যাওয়া হয়। এই রোডের ৬নং বাড়িটি খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়
ট্রাকগুলো সিমেন্ট, কাঠ ও মাটিভর্তি। কাঠভর্তি ট্রাকের একজন চালক জানান, ট্রাকসহ তাকে আটক করে শনিবার রাতে থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রোববার দুপুরে তাকে গুলশানে নিয়ে আসা হয়।
প্রসঙ্গত, গত শনিবার রাতে খালেদা জিয়ার কার্যালয়ের বাইরে পুলিশ মোতায়েন করার পর সেখানে বালু ও ইটভর্তি ট্রাক দিয়ে ব্যারিকেট দেয়া হয়। পরে তা সরিয়েও নেয়া হয়।























































