পূর্বাশা ডেস্কঃ
সংলাপের মাধ্যমে সমঝোতা চান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অবরুদ্ধ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে রেব হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম।
তিনি বলেন, আপোষ বা সংলাপ না হওয়া পর্যন্ত এবং নির্দলীয় সরকারের অধিনে নিবার্চনের দাবি আদায় না পর্যন্ত অবরোধ চলবে। উপদেষ্টা রিয়াজ রহমানের গাড়িতে আগুন ও তার ওপর গুলির ঘটনায় বেগম খালেদা জিয়া উদ্বিগ্ন।
তিনি বলেন, চলমান অবরোধ ও আগামীকালের হরতালের আহবান জানিয়েছেন খালেদা জিয়া। গণতন্ত্রের লড়াই চলছে। সরকার আমাদের সভা সমাবেশ করতে দেয় না।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য বেগম রহিমা খন্দকার, লায়লা বেগম , নূরজাহান ইয়াসমিন, ফরিদা মনি শহিদুল্লাহ, আয়শা সিদ্দিকা মনি























































