বাংলাদেশের অসংখ্য সঙ্গীতপ্রেমীদের আনন্দ দেয়ার জন্য সম্প্রতি ঢাকা আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হয় গ্রামীণফোন বন্ধুগ্যারাজ সাউথ-এশিয়ান কনসার্ট ।
৫টি দেশের মোট ৯টি ব্যান্ডদল এই কনসার্ট-এ অংশগ্রহণ করে। ১৮ হাজার দর্শকদের উচ্ছাস আর আনন্দে মাতিয়ে রাখে বাংলাদেশের অর্থহীন, নেমেসিস, শূন্য, আরবোভাইরাস, ওয়ারফেজ; ভারতের দি কালার কম্পাউন্ড; পাকিস্তানের কেয়া; শ্রীলঙ্কার স্টিগমাটা এবং নেপালের এ্যালবেট্রস ব্যান্ডদল।
ব্রডকাস্ট পার্টনার হিসেবে গানবাংলা টিভি আগামী ফেব্রুয়ারী মাসের শেষ সপ্তাহ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার রাত ৯ টায় এই পুরো অনুষ্ঠানটি ১০টি পর্বে সম্প্রচার করবে। যারা সরাসরি উপস্থিত থেকে কন্সার্টটি উপভোগ করতে পারেন নি তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
অংশগ্রহণকারী প্রতিটি ব্যান্ডদল এই বিপুল পরিমাণ দর্শকদের সামনে নিজদের গান পরিবেশন করার সুযোগ পেয়ে দারুণ উৎসাহী ছিল। নেমেসিস-এর ভোকাল যোয়াদ বলেন, “গ্রামীণফোন বন্ধুগ্যারাজ সাউথ-এশিয়ান রকফেস্ট ছিল মনোমুগ্ধকর। উপস্থিত বন্ধুগ্যারাজ সদস্যরা অনেক সাপোর্ট করেছে।“
বন্ধু গ্যারাজ, তরুণদের জন্য গ্রামীনফোনের একটি বিশেষ প্লাটফর্ম যেখানে তরুণদের আগ্রহ এবং প্রয়োজনের দিকে খেয়াল রেখে বিভিন্ন আকর্ষণীয় উদ্যোগ নেয়া হয়। গত অগাস্ট মাসে শুরু হয়ে বন্ধু গ্যারাজ ইতোমধ্যেই দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে আয়োজন করেছে কনসার্ট এবং রমাঞ্চকরঅনেক ট্যুর। পাশাপাশি বন্ধুগ্যারাজ সদস্যদের জন্য রয়েছে ফুড-কোর্ট এবং ফ্যাশান হাউসগুলোতে স্পেশাল ডিসকাউন্ট।এই পর্যন্ত বিপুল সংখ্যক আগ্রহী তরুণ-তরুণী ফেসবুক গ্যারাজ পেজ –এ যোগ দিয়েছে।
গানবাংলা বাংলাদেশের ২৪/৭ এইচডি মিউজিক চ্যানেল। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপ এর কিছু অংশ, মধ্যপ্রাচ্যে বাংলা সঙ্গীত এবং সংস্কৃতি তুলে ধরাই এর উদ্দেশ্য।



























































