রেজাউল করিম রাসেলঃ
কুমিল্লা জেলা ২০ দলীয় জোটের ডাকা হরতাল চলাকালে নগরীর চকবাজার এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের সাথে ২০ দলীয় নেতাকমীদেও সাথে সংঘর্ষ হয়েছে। এ সময় ৭ টি ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড শর্টগানের গুলি ও ১টি টিয়ারশেল নিক্ষেপ করে। রোববার (১৮ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে। এ এসময় বিএনপির ৫ জন কর্মী আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, সকালে হরতালের সমর্থনে ২০ দলের নেতাকর্মীরা মিছিল বের করে চকবাজার এলাকায় আসে । এ সময় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ৭টি ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড শর্টগানের গুলি ও ১টি টিয়ারশেল নিক্ষেপ করে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, আমরা ঘটনাস্থলে আছি । পরে কথা
বলব।

















































