সোমবার,২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » ছিনতাই ও মোটরসাইকেল চোর চক্রের অন্যতম মূল হোতা শীর্ষ সন্ত্রাসী অপু ডাকাতির প্রস্তুতি কালে আটক


ছিনতাই ও মোটরসাইকেল চোর চক্রের অন্যতম মূল হোতা শীর্ষ সন্ত্রাসী অপু ডাকাতির প্রস্তুতি কালে আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০১.২০১৫

apu
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা কোতয়ালী থানা পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী , ছিনতাই ও মোটরসাইকেল চোর চক্রের অন্যতম সদস্য ও একাধিক হত্যা মামলার আসামি হাছান চৌধুরী অপুকে ডাকাতির প্রস্তুতিকালে আটক করেছে কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারী) রাতে রাজগঞ্জ এলাকা থেকে অপুকে আটক করা হয়।
অপু নগরীর চৌধুরী পাড়া টি এন্ড টি অফিস এলাকার মৃত মান্নান চৌধুরী ( লিলু সার্জন ) এর ছেলে।

opu chw 3444

কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সামছুজ্জামান সন্ত্রাসী হাছান চৌধুরী অপুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার রাতে অপু ও তার অন্য সঙ্গীরা রাজগঞ্জ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে সূত্র জানায়।
তিনি জানান, বেশ কয়েকদিন ধরেই অপুকে খুজছে পুলিশ। নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও মটর সাইকেল চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সূত্র জানায়, অপু সহ বেশ কয়েকজন কে আটক করা হয়েছে যারা কুমিল্লায় মটর সাইকেল ছিনতাই ও চুরির সাথে জড়িত রয়েছে। অন্যদেরকে আগে আটক করা হয়েছে। রবিবার সন্ত্রাসী হাছান চৌধুরী অপুকে ৩৯৪, ৩৯৯ ও ৪০২ ধারায় দস্যুতা, ডাকাতির প্রস্তুতি ও ছিনতাই চাঁদাজির অভিযোগ এনে জেল হাজতে পাঠানো হয়েছে। অপু আটকের ঘটনায় নগরীর বিভিন্ন এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেছে।
চৌধুরীপাড়া এলাকায় বাড়ি হওয়ায় টি এন্ড টি অফিস ও পার্শবর্তী এলাকার সাধারন মানুষ অপু বাহিনীর কাছে এক প্রকার জিম্মি ছিল। বাড়ি-ঘরের মালিকগণ, স্কুল-প্রতিষ্ঠানের মালিকগণ তাকে নিয়মিত মাসিক চাদাঁ দিয়ে এলাকায় বসবাস করতেন। গাংচর, মোগলটুলী, ফৌজদারি, আদালত রোড, কাপ্তান বাজার এলাকায় বেশ কয়েকটি মটর সাইকেল চুরির সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে অপুর বিরুদ্ধে। তাছাড়া ওই এলাকাগুলিতে সবসময় ছিনতাই ও চাঁদাবাজির করতো অপু।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি