পূর্বাশা ডেস্কঃ
বিএনপি চেয়ারপারসন সাত দফা নিয়ে আলোচনা করার জন্য ২০১৪ সালের শেষ দিনে সরকারের প্রতি আহ্বান জানালেও এখন সেই অবস্থা থেকে সরে আসতে চাইছেন। তবে এর আগে সরকার সংলাপ করবে এই আশায় আরো কিছু দিন সময় দিতে চান। এই সময়ের মধ্যে সরকার সংলাপে বসতে রাজি না হলে ও ঘোষণা না দিলে সরকারের বিরুদ্ধে বিএনপি একদফা এক দাবির আন্দোলনে যেতে চাইছেন। সেটা করে সরকার পতনেরও ডাক দিতে চাইছেন। এই তথ্য জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ট সূত্র।
বিএনপির ওই সূত্র জানায়, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কাছে খবর রয়েছে সরকার এখনও অনমীয়। তারা কোন আন্দোলন বিএনপিকে করতে দিবে না। এমনকি কোন ধরনের সংলাপ করারও প্রস্তাবও দিবে না। আন্দোলন দমন করার জন্য গুরুত্বপূর্ণ সব নেতাকে গ্রেফতার করবে। এই জন্য বিএনপির সংকট সমাধানে বেশি আশাবাদী হতে পারছে না। পরিস্থিতি সেই দিকে যাচ্ছে মনে করেই এখন তারা আন্দোলনে আরো কঠোর হতে চাইছেন।
সূত্র জানায়, কঠোর আন্দোলনে যাওয়ার আগে যাত সরকার বলতে না পারে তাদেরকে সমসয় দেওয়া হয়নি ও আন্তর্জাতিক মহলও যাতে মনে করে বিএনপি সরকারকে সময় দিয়েছে। এই কারণে সরকারকে তারা সময় দিতে চাইছে। বিএনপি চাইছে সরকার তাদের সঙ্গে সরাসরি না বসলেও তৃতীয় পক্ষের মাধ্যমে আলোচনা করুক। সরকার সেটাও করতে চাইছে না।
এই আলোচনা করার জন্য বিএনপি আভাস ইঙ্গিতও সরকারকে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সরকার সেটা বুঝতে পারলেও আলোচনা করতে রাজি নয়। সরকারের একজন মন্ত্রী বলেন, এখনও জনগণ মনে করছে সরকার যেটা করছে জানমাল রক্ষা করার জন্য ও দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা যা করণীয় সব ঠিক আছে। কিন্তু কোন কারণে সরকার তাদের সঙ্গে আলোচনার ঘোষণা দিলেই সমস্যা হবে। জনগণ এখন যে অবস্থানে আছে সেটাও ধরে রাখার কঠিন হবে। বিএনপিকে সংলাপে বসার আহ্বান জানানোর সঙ্গে সঙ্গে বিএনপি মনে করবে সরকার নমনীয় হয়েছে ও ভয় পেয়েছে। এই আনন্দে বিএনপির নেতা কর্মীরা দেশে আরো বড় ধরনের নাশকতার ঘটনা ঘটাতে পারে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে।
আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, কিসের আলোচনা, কিসের সংলাপ। সব আন্দোলন থেমে যাবে। কোন আন্দোলন করতে দেওয়া হবে না। সব নিয়ন্ত্রণে রয়েছে। বিএনপি দেশের পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে সেটা মেনে নেওয়া হবে না। এখন তারা যা করছে সেটা কোন গণতন্ত্রের ভাসায় নয়। গাড়িতে আগুন দেওয়া, মানুষ মারা ও দেশের জানমালের ক্ষতি করার কথা কোন গণতন্ত্রে আছে।
এদিকে সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন কোন ভাবেই আন্দোলন বন্ধ হবে না। আপাতত কোন কর্মসূচী স্থগিত করা হবে না। অবরোধ চলবে। এই কারণে তারা সংলাপের ঘোষণা না আসা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তারেক রহমানের ঘনিষ্ট একটি সূত্র জানায়, তারেক রহমান মনে করছেন এখন আন্দোলন কর্মসূচি স্থগিত করলে নতুন করে কর্মসূিচ ঘোষণা করে তা সফল করা কঠিন হবে। কিন্তু চলমান কর্মসূচি বহাল থাকলে সরকার তা এক পর্যায়ে মেনে নিতে বাধ্য হবে। আর এটা যতদিন সরকারের তরফ থেকে কোন ঘোষণা না আসবে ততোদিন চালিয়ে যাবেন। এরপর সরকার যদি তাতে সারা না দেন তাহলে তারা এক দফা দিবেন। তা হলো সরকারের পতন ঘটানোর আন্দোলন। যতদিন সরকারের পতন না হবে ততোদিন আন্দোলন চলবে























































