
স্টাফ রিপোর্টারঃ
: বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতাসহ অস্থির সমস্যার সমাধানে আলোচনার উদ্যোগ নিতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও ঢাকাস্থ বিভিন্ন দেশের দূতাবাস থেকে বিবৃতি দেওয়া অব্যহত রয়েছে । এছাড়া ঢাকাস্থ বিদেশী দূতাবাসগুলো তাদের নাগরিকদের চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
গতকালও এক সেমিনারে ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের দক্ষিণ এশিয়া কর্মসূচির পরিচালক ,গণতন্ত্র ও নিরাপত্তাবিষয়ক ফরাসি বিশ্লেষক ফ্রেডারিক গ্রের গণতন্ত্রকে টেকসই করতে রাজনৈতিক দলগুলোসহ সংশ্লিষ্ট সবাইকে সংলাপে বসার তাগিদ দিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ঢাকাস্থ প্রায় সবগুলো মিশন থেকেই মন্ত্রণালয়ের কাছে পরিস্থিতিকে উদ্বেগজনক জানিয়ে যোগাযোগ করা হয়েছে। কূটনৈতিক জোনে নিরাপত্তা জোরদার করার অনুরোধও জানানো হয়েছে।
এছাড়া শনিবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে দ্বিতীয়বারের মতো সেদেশের নাগরিকদের চলাচলে সতর্কতা নির্দেশ দিয়েছে বলে এক বিবৃতিতে জানা গেছে। একই ধরণের বিবৃতি দিয়েছে, সৌদি , ফ্রান্স, কানাডা, স্পেন, যুক্তরাজ্য দূতাবাস থেকে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিভাগ থেকে বাংলাদেশে চলমান পরিস্থিতির সন্তোষজনক সমাধানের আহ্বান জানানো হয়েছে। তারা বিবৃতির মাধ্যমে সরকারকে পরোক্ষভাবে সংলাপ আয়োজনের ইঙ্গিত দিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ প্রধান ও রাষ্ট্রদূত পিয়েরি মায়াডন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে উদ্ভুত পরিস্থিতি সমাধানে উদ্যোগ নিতে পরামর্শ দিয়েছেন। তিনি গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেছেন , চলমান রাজনৈতিক অচলাবস্থায় গণতন্ত্রের চর্চা সঙ্কুচিত হচ্ছে, যা ইউরোপীয় ইউনিয়ন গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সমাবেশের স্বাধীনতা ক্ষুন্ন করে, মানুষের চলাচল ও বাক-স্বাধীনতা হরণের বিপরীতে কখনো শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা হতে পারে না। তিনি আরও বলেন, চলমান রাজনৈতিক অচলাবস্থা এবং সহিংসতায় অনেক প্রাণহানির ঘটনা ঘটছে, অনেকে আহত হচ্ছেন এবং সম্পদের ক্ষতি হচ্ছে।
জানা গেছে, দু/একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে ঢাকাস্থ মিশনগুলোর পক্ষ থেকে পৃথকভাবে পররাষ্ট্রমন্ত্রনালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়া হবে।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বাংলাদেশে বসবাসকারী যুক্তরাজ্যের সকল সব নাগরিককে সাবধানে চলাচল করতে বলেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে রাজনৈতিক সব পক্ষকেই সহিংসতা থেকে বিরত থাকার আহ্বানও জানায়। পাশাপাশি রাজনৈতিক মত প্রকাশের অধিকার চর্চার ক্ষেত্রে স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়






















































