শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার পদুয়ার বাজারে তিনটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০১.২০১৫

10884774_615139158618282_664891940_n

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার রেলক্রসিংয়ের সামনে তিনটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুবৃর্ত্তরা।

মঙ্গলবার (২০ জানুয়ারী) রাত পৌণে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী সালাউদ্দিন জানান, ট্রেন মহাসড়ক অতিক্রম করার পূর্বে রেলক্রসিংয়ে সিগন্যাল দেয়ার পর ট্রাক তিনটি অপেক্ষা করছিল। এ সময় কয়েক জন দুবৃর্ত্ত তিনটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। ট্রাকগুলোর সামনের অংশ কিছু পুড়ে গেছে। তবে কেউ আহত হয়নি। ফায়ার সার্ভিসের গাড়ি এসে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনে ।

এ বিষয়ে জানতে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পালের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি