সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৫

রেজাউল করিম রাসেলঃ
ঢাকা-চট্টম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার খাদঘর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
রোববার (২৫ জানুয়ারি) সকাল সোয়া ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির সাজেন্ট আসাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বিল্লাল হোসেন (২৫) ও একই গ্রামের মফিজুল ইসলামের ছেলে শাহিন (২৪)।
আহতদের নাম জানা যায়নি। তবে এদের মধ্যে অটোরিকশার চালক ছাড়া সবাই বাখরাবাদ গ্যাস ফিল্ডের শ্রমিক বলে জানা গেছে। আহতদের কুমিল্লার কাবিলা এলাকার ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানান, সকালে যাত্রীবাহী অটোরিকশাটি খাদঘর এলাকায় পৌঁছুলে ঢাকাগামী কাভার্ডভ্যানের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন মারা যান। এ ঘটনায় আহত হন অটোরিকশা চালকসহ পাঁচজন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি