মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » কুমিল্লা সেনানিবাসে ১৩-তম ফিজ আপ প্রেসিডেন্ট কাপ গল্ফ টূর্ণামেন্ট-২০১৫ অনুষ্ঠিত


কুমিল্লা সেনানিবাসে ১৩-তম ফিজ আপ প্রেসিডেন্ট কাপ গল্ফ টূর্ণামেন্ট-২০১৫ অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৫

golf-24.1.15---1

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সেনানিবাসে অবস্থিত ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবে ১৩-তম ফিজ আপ প্রেসিডেন্ট কাপ গল্ফ টূর্ণামেন্ট-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। উক্ত টূর্ণামেন্টে বাংলাদেশের বিভিন্ন গল্ফ ক্লাব থেকে প্রায় শতাধিক গল্ফার অংশগ্রহণ করেন।

গত ২২ জানুয়ারী টূর্ণামেন্টটি শুরু হয়। ২৪ জানুয়ারী টূর্ণামেন্টটি শেষ হয়।

টূর্ণামেন্ট শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ জাহিদুর রহমান, এনডিইউ,এএফডব্লিউসি, পিএসসি,জি+ । টূর্ণামেন্টটির উদ্ধোধন করেন ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের ভাইস-প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী । উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি