মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেসির পাশে খেলে ধন্য নেইমার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৫

Neymar_bg_197354970
স্পোর্টস ডেস্ক
লা লিগায় এলচের বিপক্ষে ৬-০ গোলে জয়ের পর মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এ ম্যাচে মেসি ও নেইমার দু’জনই জোড়া গোল করেছেন।

মেসিকে ইঙ্গিত করে নেইমার বলেন, ‘বিশ্বের সেরা ফুটবলারের পাশে খেললে সবই সহজ হয়ে যায়। মেসির পাশে খেলতে পারাটা সম্মানেরও বটে। সে যেকোনো ফুটবলারের জন্যই আইডল হবার যোগ্যতা রাখে। প্রতিটি ম্যাচেই মেসি তার শ্রেষ্ঠত্ব দেখিয়ে যাচ্ছেন।’

বার্সা তারকা আরো বলেন, ‘খেলার শুরুতে এলচে বেশ ভালো খেলেছে। নিজেদের মাঠে খেলা হওয়ায় শুরু থেকেই তারা আক্রমনাত্মক ফুটবল খেলার চেষ্টা করে। কিন্তু, পরবর্তীতে আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছি। ম্যাচ শেষে তাই বড় জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছি।’

নেইমার আরও জানান, এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে আমরা এক পয়েন্ট পিছিয়ে। যদিও ‍তারা এক ম্যাচ কম খেলেছে। এ মুহূর্তে শীর্ষে উঠার চিন্তা করার চেয়ে জয়ের ধারা বজায় রাখাটাই বেশি গুরুত্বপূর্ণ



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি