শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনা ও দাউদকান্দি পৌর কাউন্সিলরদ্বয়ের শপথ গ্রহন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০১.২০১৫

azad-1
কাজী জাফর উল্লাহ আজাদ
চান্দিনা ও দাউদকান্দি পৌরসভা’র নব নির্বাচিত কাউন্সিলরদ্বয়ের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ জানুয়ারি মঙ্গলবার সকালে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ চান্দিনা পৌরসভার ৫নং সাধারন ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর সাংবাদিক কাজী জাফর উল্লাহ আজাদ ও দাউদকান্দি পৌরসভার ১নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন স্বপন কে শপথ বাক্য পাঠ করান।এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. খলিলুর রহমান, স্থানীয় সরকার বিভাগীয় পরিচালক শংকর রনজন সাহা, উপ-পরিচালক মো. মিজানুর রহমান, চান্দিনা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিন, চান্দিনা পৌরসভা সচিব মো. ফয়েজ আহমেদ, চান্দিনা উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক কাজী গোলাম দস্তগীর পাপন। প্রসঙ্গত উল্লেখ্য যে-উভয় পৌরসভার কাউন্সিলরদ্বয়ের মৃত্যুতে শূন্য আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়ে চান্দিনা পৌরসভায় সাংবাদিক কাজী জাফর উল্লাহ আজাদ ও দাউদকান্দি পৌরসভায় মো. গিয়াস উদ্দিন স্বপন কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি