শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আন্দোলনের চূড়ান্ত পরিণতি ছাড়া পিছু হটবে না বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০১.২০১৫

khaleda_zia_1_95962-300x227

বিশেষ প্রতিবেদনঃ
যত দিনই লাগুক না কেন এবার আন্দোলনের চূড়ান্ত পরিণতি ছাড়া পিছু হটবে না বিএনপি। এই জন্য তারা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিবে। বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হতে পারেন এই আশঙ্কা থাকলেও এবং তিনি গ্রেপ্তার হলেও তারা পিছু হটবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র জানায়, আরাফাত রহমান কোকোর মৃত্যু যাতে আন্দোলনে কোন প্রভাব ফেলতে না পারে এই জন্য এই বিষয়ে কোন কিছুই বেশি দূর গড়াতে দেয়া হয়নি। সরকার তার কবর সামরিক কবরস্থানে দিতে না দিলেও এনিয়ে কোন কঠোর সিদ্ধান্ত নেয়নি। তারেক রহমান দেশে ফিরলে এনিয়ে সরকার কোকোর দাফনের চেয়ে তাকে নিয়ে বেশি ব্যস্ত হয়ে যাবেন এই কারণে তিনি শেষ পর্যন্ত আসেননি। বিএনপির টার্গেট আন্দোলনের সফল পরিণতি না হয় সরকারের সঙ্গে সংলাপ করে সমস্যার সমাধান। আর না হলে সরকারের পতন। সূত্র জানায়, বিএনপির অবস্থান জেনে বসে নেই সরকারও। তারা বিএনপিকে মোকাবিলায় ইস্পাত কঠিন মনোবল নিয়ে রয়েছে। সরকারের পাশাপাশি পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীও সেই ধরনের মনোভাব নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দুই দল স্ব স্ব লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করলেও এখনও তারা কেউ জানেন না এর শেষ পরিণতি কি হবে কেমন করে হবে।

সূত্র জানায়, বিএনপি ২০০৭ সাল থেকে চাপের মুখে রয়েছে। একবারের জন্যও সুবিধাজনক অবস্থানে যেতে পারেনি। ২০০৭-২০০৯ পর্যন্ত মাঠে না থাকতে পারলেও ২০০৯-২০১৩ সাল পর্যন্ত মাঠে থাকার চেষ্টা করেছে। ২০১৩ সালে তারা আন্দোলনের চূড়ান্ত পরিণতি আনতে চেষ্টা করে। এই জন্য নির্বাচন বর্জন করে। তা প্রতিহত করার ঘোষণা দেয়। কিন্তু সেটাতে সাফল্য আসেনি। বরং তারা সংসদের বাইরে চলে গেছে। এখন নতুন করে সফল হওয়ার জন্য ৫ জানুয়ারি থেকে আন্দোলনের ডাক দিয়েছে। সেই আন্দোলন সফল করার জন্য অনির্দিষ্টকালের জন্য অবরোধ ডেকেছে। সেই সঙ্গে মাঝে মাঝে লাগাতার ও কখনো বিভিন্ন জেলায় জেলায় হরতাল দিচ্ছে। এই হরতালও ও অবরোধ দিয়ে দেশ অচল করে দিতে চাইছে। সরকারকে বিপাকে ফেলতে চাইছে। সরকার সেটা কোনভাবেই মেনে নিতে পারছে না। এই কারণে বিএনপিকে মোকাবিলায় ইস্পাত কঠিন মনোবল নিয়ে রয়েছে সরকার ও পুলিশ। সরকার গঠন করার পর শেখ হাসিনা সরকারকে জিরো টলারেন্সে থাকা কথার ঘোষণা করছিলেন। তিনি মনে করেন, মানুষের জানমালের নিরাপত্তা পুলিশকেই দিতে হবে। সেটা তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন কিভাবে কাজ করতে হবে। এটাও বলেছেন, সেটা দেওয়ার জন্য যত কঠিন কাজ হোক সেটা আপনারা নির্দ্বিধায় করে যাবেন। অন্তত এইটুকু লিবার্টি আমি আপনাদের দিচ্ছি। তিনি বুধবার বিএনপি জোটের অবরোধের মধ্যে দেশে চলমান নাশকতা যে কোনো উপায়ে দমন করতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন। তিনি পুলিশ সদর দপ্তর, মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের বলেছেন, এখানে কোনো দ্বিধা-দ্বন্ধ নাই, কোনো চিন্তা নাই। যা কিছু হোক সে দায়িত্ব আমি নেব। তিনি বলেন, দেশের মানুষ এখন অতীষ্ঠ হয়ে গেছে। তারা আশা করে কঠোর হস্তে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা হবে। অবরোধের এই ২৩ দিনে নাশকতা ও সহিংসতায় অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। যানবাহনে দেওয়া আগুন ও পেট্রোল বোমায় দগ্ধ হয়েছে বহু মানুষ।

তিনি দেশের আইনশৃখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে প্রয়োজনে যে কোনো ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। বলেছেন, এ দেশ সৃষ্টি না করায় দেশ ও দেশের মানুষের জন্য বিএনপির কোনো সহানুভূতি নেই। আমরা এ দেশ সৃষ্টি করেছি। কাজেই আমাদের সহানুভূতি আছে এবং মুক্তিযুদ্ধের আদর্শে এ দেশ গড়ে তোলা আমাদের দায়িত্ব। যে যুদ্ধের জন্য লাখো মানুষ শহীদ হয়েছেন। পেট্রোল দিয়ে মানুষ হত্যাকারীদের বিরুদ্ধে যখন যেখানে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা নিতে সরকার প্রধান হিসেবে আমি আপনাদের সে স্বাধীনতা দিচ্ছি। বিএনপি-জামায়াতের সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতা দমনে কর্মকর্তাদের দৃঢ় মনোবল নিয়ে কাজ করতে হবে।

এদিকে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী এখন তার কঠোর অবস্থান ঘোষণায় করায় সতর্ক বিএনপি। তারা আপাতত আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোক পালন করছে। কোকোর কুলখানি অনুষ্ঠিত হওয়ার পর তারাও কঠোর ভাবে যাবে। আপাতত হরতাল, অবরোধ দিয়ে চলছে। আগামীতে আসছে অসহযোগ। বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ট সূত্র জানায়, সরকার বিএনপিকে দমন করতে চাইছে। এই ভাবে আন্দোলন জমানো যাবে না। এবার বিএনপি মাঠ ছাড়বে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত তা চলবে। সরকারকে সময় দেওয়া হচ্ছে সংকট সমাধানের জন্য সংলাপে বসার। কিন্তু এরপরও যদি সরকার না বসে তাহলে সমস্যা বাড়বে। বিএনপির পিছু হটার কোন সুযোগ নেই। কোকোর মৃত্যু নিয়ে সরকার রাজনীতি করার চেষ্টা করে সেটা করতে দেওয়া হয়নি।

সূত্র জানায়, খালেদা জিয়া ও তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন এবার সরকার যত কঠিনই হোক না কেন কোন ভাবেই বিএনপি এতে দমে যাবে না। অবরোধ চলছে চলবে। সরকার যত কঠিন হবে বিএনপিও ততো কঠিন হবে। সরকারের কঠোরতার সঙ্গে সঙ্গে বিএনপির আন্দোলন কর্মসূচি কঠোর থেকে আরো কঠোরতম হবে। এখনও বিএনপি সংলাপ হবে এটা আশা করতে চায়। সেটা না করলে সরকারের পতন চাইবে বিএনপি। এই জন্য আন্দোলন করবে।

সূত্র জানায়, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট মহানগর বাদে ঢাকা জেলা এবং এর আশপাশের আট জেলায় বৃহস্পতিবার হরতাল ডেকেছে । বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতাদের নামে মামলা, নির্যাতন, মির্জা ফখরুল ইসলামকে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে এই হরতাল ডাকা হয়। বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের বরাত দিয়ে এই সংবাদ জানানো হয় বিএনপির তরফ থেকে। গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ ও কিশোরগঞ্জে হরতাল পালন করার জন্য সর্বস্তরের মানুষ ও দলের নেতা কর্মী, সমর্থকদের সফল করার জন্য বলা হয়েছে। এই হরতালের পর তারা আরো কঠোর কর্মসূচি দিবে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরাফাত রহমান কোকোর মৃত্যুতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার উদ্যোগ নেন। যদিও তা হয়নি। তার গেট থেকে ফিরে যেতে হয়েছে প্রধানমন্ত্রীকে। এনিয়ে নানা রকম আলোচনা সমালোচনা থাকলেও সরকার মনে করে বিএনপি একটি সুযোগ হারিয়েছে। ওই দিন দেখা হলে সংকট সমাধানের পথ মিললেও মিলতে পারতো।

আর বিএনপি মনে করছেন, এটা সরকারের একটা রাজনৈতিক চাল। কারণ তিনি সেদিন গেটের ভেতরে ঢোকারই চেষ্টা করেননি। কারণ প্রধানমন্ত্রী কোথাও গেলে সেখানকার পুরো দায়িত্ব এসএসএফ এর। তারা পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ওইদিন এসএসএফ পুরো এলাকার দায়িত্ব নেওয়ার পরও কেন তারা খালেদা জিয়ার অফিসের ভেতরের নিয়ন্ত্রণ নিলেন না। নিরাপত্তা নিশ্চিত করলেন না ও গেটের চাবি তাদের হাতে নিলেন না তাদের এই ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রীকে একজনের গেট থেকে ফেরত আসতে হয় এই ব্যর্থতা অন্য কারো উপর না চাপিয়ে যারা তার নিরাপত্তা দেন ও নিরাপত্তার জন্য ক্লিয়ারেন্স দেন তাদের। কেন সেখানে প্রধানমন্ত্রী যাওয়ার পর ঢুকতে পারবেন না, বিএনপি ঢুকতে দিবে না এটা জানার পরও তাকে নিয়ে গেলেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ও যারা দায়িত্বে গাফলতি করেছেন তাদের ব্যাপারে ব্যবস্থাও প্রয়োজন মনে করছেন। তারা মনে করেন, একজন প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি কোন অবহেলার বিষয় নয়। ছেলে খেলা নয়। কিন্তু সেটাই করা হয়েছে। একজন প্রধানমন্ত্রী আর এক নেত্রীর গেট থেকে ফিরে আসবেন এটা অসম্ভব।

এদিকে সূত্র জানায়, ওই ঘটনায় প্রধানমন্ত্রী যারপর নেই অপমানিত বোধ করেছেন। এরপর তিনি এখন আর বিএনপির প্রতি কোন ধরনের মমতা দেখাতে চাইছেন না। কঠোর হাতে আন্দোলন দমন করতে চাইছেন। কোন সংলাপও করবেন না। এই কারণে কোকো মারা গেলেও সরকার বসে নেই। হার্ড লাইনে থেকেই কাজ করে যাচ্ছে। খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ১৮ জন গুরুত্বপূর্ণ নেতা, কর্মী ও তার বক্তিগত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছেন। গ্যাটকো মামলা সচল করাচ্ছে। হুকুমের আসামি করে মামলা করছে। এছাড়াও আরো কঠোর বিভিন্ন ইস্যুতে কঠোর রয়েছে।

সূত্র জানায়, খালেদা জিয়া পুত্র শোকে কাতর হয়ে গেছেন। তার শরীরও ভাল যাচ্ছে না। তিনি এখন কোন রাজনৈতিক কথা বলছেন না। সিনিয়র নেতারাও তার বড় ছেলে দলের ভাইস চেয়ারম্যান এই সব ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন। একের পর এক কর্মসূচি দিচ্ছেন।

এদিকে বিএনপি বুধবারও নতুন করে হরতাল দেওয়াতে বসে নেই সরকারও। প্রধানমন্ত্রী এখন অসনীয় মনোভাব নিয়ে কাজ করছেন। সেটা স্পষ্ট করেও দিয়েছেন। হরতাল-অবরোধে পেট্রোল বোমা হামলায় মানুষ হত্যার চিত্র তুলে ধরে পুলিশদের সঙ্গে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, এটা সম্পূর্ণভাবে সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ড। এগুলো দমনের জন্য যখন যেখানে যা করা প্রয়োজন আপনারা তাই করবেন। কারণ মানুষ সেটা আশা করে। আজ মানুষের ওপর যে জুলুম হচ্ছে, এই জুলুম যেন আর কেউ করতে না পারে। যারা মানুষকে পোড়াবে বা মানুষের ওপর এভাবে আঘাত করবে তাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়া দরকার- সেটা আপনারা নেবেন। আমি আশা করি, আপনারা যখন নিজ নিজ এলাকায় ফিরে যাবেন তখন এ ব্যাপারে আরো কঠোর পদক্ষেপ নেবেন। জুন মাসে বাজেট দেওয়ার পর পরিকল্পনা গ্রহণ করে উন্নয়ন কার্যক্রম শুরু হয় নভেম্বর-ডিসেম্বর মাস থেকে এবং মূল কাজ হয় জানুয়ারি মাসে।

সূত্র জানায়, সরকার কেবল আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করবে এমন নয় তারা বিএনপিকে ও তাদের আন্দোলন ঠেকানোর জন্য বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ, নির্বাচিত প্রতিনিধি, শান্তিকামী নাগরকিরদেরও পাশে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে ব্যবসায়ী সমাজকে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী মনে করেন, জানুয়ারি মাসেই তাণ্ডব শুরু করে দিয়েছে বিএনপি-জামায়াত। এতে করে অর্থনীতির যে গতিশীলতা, উন্নয়নের যে গতিশীলতা ছিল- তা ব্যহত হয়ে যাচ্ছে। সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, সচেতন নাগরিক যারা, যারা শান্তি চায়- তাদেরকে এক করা। সেই সাথে সাথে নির্বাচিত প্রতিনিধি যারা রয়েছেন এবং র‌্যাব, আনসার-ভিডিপি, বিজিবি সকলকে সম্পৃক্ত করে এই সন্ত্রাসী, জঙ্গিবাদী কর্মকাণ্ড মোকাবিলা করতে হবে এবং যে কোনো উপায়ে নির্দেশ দিয়েছেন দমন করতে হবে এই ব্যাপারে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদেরকে কাজ করার জন্য পরামর্শ দিয়েছেন।

এদিকে অবরোধের মধ্যে মানুষ হত্যার বিষয়ে খালেদা জিয়ার সমালোচনায় শেখ হাসিনা বলেন, কত মায়ের কোল যে খালি হচ্ছে। আমি জানি না বিএনপি নেত্রী তিনি তার সন্তান হারিয়েছেন। তার নিজের ব্যাথা তিনি বোঝেন। যাদেরকে পুড়িয়ে মারছেন, সেই সন্তানের পোড়া শরীর দেখে বা পোড়া লাশ দেখে সেই মায়ের মনে যে কি কষ্ট সেই কষ্টটা কি খালেদা জিয়া বুঝতে পারছেন? আমার একটা প্রশ্ন থাকল এখানে।
বিএনপির সূত্র জানায়, বিএনপি সরকারের সব ধরনের পরিকল্পনা মোকাবিলা করবে। সেই জন্য প্রয়োজন হলে তাকে গ্রেফতারও করবে। খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা হলেও তিনি এখনও অবারোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন। তিনি ও বিএনপির দাবি করছে, সরকারের লোকেরাই নাশকতার ঘটনা ঘটিয়ে তাদের ওপর দায় চাপাচ্ছে। এটা মেনে নিবে না বিএনপি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি