
তাওহিদ হোসেন মিঠুঃ
কুমিল্লার নগরীর শাসনগাছা এলাকা থেকে পিকেটিং করার সময় ৮ জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
বুধবার (২৮ জানুয়ারী) দুপুর আড়াইটায় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের পরিচয় জানায়নি পুলিশ।
কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

















































