তাওহিদ হোসেন মিঠুঃ
কুমিল্লা জেলাজুড়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ৩০ জন নেতাকর্মী আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার রাত থেকে বুধবার (২৮ জানুয়ারী) ভোর পর্যন্ত জেলা বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পুলিশ কন্ট্রোল রুম তাদের পরিচয় জানায়নি । আটক হওয়া নেতাকর্মীদের মধ্যে ২৭ জন বিএনপি ও এর অঙ্গসংগঠনের এবং বাকি ৩ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী ।


















































