তাওহিদ হোসেন মিঠুঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকায় ট্রাকের চাপাঁয় মোঃ রায়হান (১৮) নামের পথচারি নিহত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারী) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ রায়হান উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধর্মপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে।
মিয়াবাজার হাইওয়ে ফাড়িঁর সার্জেন্ট মোঃ শাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পথচারি রায়হান রাস্তা পারাপারের সময় সিএসজি অটোরিক্সার সাথে ধাক্কা খেয়ে ট্রাকের চাকাঁর নিচে পিষ্ট হয়ে মারা যায় । ট্রাকটিকে আটক করা হয়েছে।

















































