নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “সামাজিকভাবে নারীকে মূল্যায়ন করলে গোটা সমাজেই ইতিবাচক পরিবর্তন আসবে। অফিসারদের পাশাপাশি এ বাহিনীতে প্রথমবারের মত মহিলা সৈনিক অন্তর্ভূক্তির বিষয়টি একটি যুগান্তকারী উদ্যোগ।”
টাঙ্গাইল ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ ও সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন
পেশাগত উৎকর্ষ, নিরলস পরিশ্রম এবং ত্যাগের ব্রত নিয়ে দেশ সেবায় অংশ নেয়ার জন্য শপথ নেয়া মেডিক্যাল কোরের সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা























































