তাওহিদ হোসেন মিঠু
কুমিল্লা জেলায় বিএনপি-জামায়াতের ২০ জন নেতাকর্মীকে আটক করেছে জেলা পুলিশ। শনিবার রাত থেকে রবিবার (০১ ফেব্র“য়ারী) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক হওয়া নেতাকর্মীদের পরিচয় জানায়নি পুলিশ কন্ট্রোল রুম। পুলিশ কন্ট্রোল রুম জানান, আটক হওয়া নেতাকর্মীদের মধ্যে ১১ জন বিএনপি ও ৯ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী রয়েছে।

















































