রেজাউল করিম রাসেল
কুমিল্লার বুড়িচংয়ে নাশকতার ঘটনায় বিএনপি ও জামায়াত-শিবিরের ৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মামলার আসামিদের পরিচয় জানায়নি পুলিশ। দুপুরে আটক উপজেলা ভাইস-চেয়ারম্যানকে এ মামলার আসামি করা হয়েছে । রোববার (১ ফেব্রুয়ারী) বিকেলে পুলিশ বাদি হয়ে বুড়িচং থানায় এ মামলাটি দায়ের করেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, মামলায় কতজনের নাম উল্লেখ্য করা হয়েছে আর অজ্ঞাত আসামি কতজন , তা আমার খেয়াল নেই।
উল্লেখ্য যে, শনিবার রাত্র সোয়া ১২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে দূর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ বিএনপি-জামায়াতের ৫০ জন নেতাকর্মীর নামে বুড়িচং থানায় এ মামলা দায়ের করেন।

















































