বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক ও নেতাকর্মীদের সঙ্গে বিচ্ছিন্ন খালেদা

পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০২.২০১৫

Hasina-Khaleda-300x187
বিশেষ প্রতিবেদনঃ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে সরাসরি কোন যোগাযোগ করতে পারছেন না। সরকার তার টেলিফোন ও মোবাইল ফোনে কথা বলার সুযোগ বন্ধ করার কারণে চলমান অবস্থা নিয়ে পরামর্শও করতে পারছেন না। ইন্টারনেটেও মেইল পাঠানোর সুযোগ পাচ্ছেন না। শুক্রবারের পর আর তিনি তার বড় ছেলে, ছেলের বউ ও নাতনির সঙ্গে কথা বলতে পারেননি। খালেদা জিয়ার অফিসে কোন মোবাইলের নেটওয়ার্ক কাজ করছে না। ইন্টারনেটেরও সংযোগ নেই। এই অবস্থায় কোন নেতা কর্মীর সঙ্গেও তিনি যোগাযোগ করতে পারছেন না। সরাসরি কোন নির্দেশনাও দিতে পারছেন না। তবে বিভিন্ন মাধ্যমে তিনি খবর দিচ্ছেন। তার সেই সব নির্দেশনা আবার নেতাদের কাছে পাঠানো হচ্ছে অন্য মাধ্যমে। নেতারা যে সব কথা বলছেন সেটাও তাকে জানানো হচ্ছে। এছাড়াও তারেক রহমানের বার্তাও অন্য মাধ্যমে তার কাছে যাচ্ছে। এই তথ্য জানা গেছে তার পারিবারিক সূত্রে।

এদিকে তার কার্যালয়ে যে কোন সময়ে পুলিশি হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন বেগম খালেদা জিয়া। এই আশঙ্কার কারণে তিনি তার ছোট পুত্রবধু সিঁিথ, তার দুই মেয়েকে তার বাসায় পাঠিয়ে দিয়েছেন। দেশে আসার পর এই কয়দিন তার সঙ্গে অফিসে রাখলেও শনিবার থেকে আর সঙ্গে রাখছেন না। তারা দিনের বেলায় থাকছেন বেগম খালেদা জিয়ার বাসায়। আর রাতে থাকছেন সিঁথির মার বাসায়। বেগম খালেদা জিয়ার বাসায়ও পুলিশি তল্লাশী ও অভিযানের আশঙ্কা করছেন খালেদা জিয়া। এই কারণে একা একা তাদের ওই বাসায় যাতে না থাকেন সেই পরামর্র্শ দিয়েছেন বেগম খালেদা জিয়া। তার ঘনিষ্ট সূত্রে মিলেছে এই তথ্য।

এদিকে কোন কোন গণমাধ্যম এক দুই দিনের মধ্যে জরুরি অবস্থা জারি হতে পারে বলেও খবর প্রকাশ করছে। সেই সব সম্ভাবনার কথাও বলছে। এই ব্যাপারে সেনা সূত্র জানায়, এখনও পর্যন্ত এই ধরনের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাছাড়া এমন কোন বিষয় আলোচনাও হয়নি। যে সব গণমাধ্যমে এই খবর প্রকাশ করছে সেটা আসলে ঠিক না। এটা যখন হবে সবাই জানবে। কিন্তু আমাদের কাছে এমন কোন খবর নেই। হতে পারে এমনটাও জানি না। তাই এই ধরনের খবর প্রকাশের কোন সত্যতা নেই। কখনো তেমন কোন সিদ্ধান্ত সরকার নিলে এটা সবাই জানবে।

খালেদা জিয়ার হার্টে সমস্যা রয়েছে, কোন চিকিৎসক যেতে চাইছেন না এমন খবরও প্রকাশ হচ্ছে। এই ব্যাপারে খালেদার পরিবারের একজন সদস্য জানান, বেগম খালেদা জিয়ার ঠান্ডা লেগেছে। এই জন্য তাকে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার মামুন তার নিয়মিত চেকআপ করছেন, ওষুধ দিচ্ছেন। কোন কোন মাধ্যমে খবর প্রকাশ পেয়েছে তার বাসায় কোন চিকিৎসক যাচ্ছেন না। এই ব্যাপারে ওই সূত্র জানায়, সেটা ঠিক না। কারণ তার চিকিৎসক রয়েছেন। তিনিই চিকিৎসা করছেন। অন্য কোন চিকিৎসক চাইলেই তার অফিসে যেতে পারবেন না এবং তার চিকিৎসা করতে পারবেন না। এছাড়াও তার হƒদরোগের সমস্যা রয়েছে বলেও খবর ছড়াচ্ছে। এই ব্যাপারে তার আতœীয় জানান, তার কোন দিন হার্টে সমস্যা ছিল না, এখনও নেই। তিনি হার্টের সমস্যা থেকে মুক্ত। তবে তার সর্দি ঠান্ডা ছাড়াও কোমরে ব্যথা, পায়ে ব্যথা, পিঠে ব্যথাসহ বিভিন্ন ব্যথা রয়েছে এটা তাকে ভীষণ ভোগাচ্ছে। সব মিলিয়ে তিনি ভীষণ খারাপ সময় কাটাচ্ছেন।

সূত্র জানায়, কোকোর মৃত্যুর পর শোক কাটানোর জন্য খালেদা জিয়ার কাছে ছিলেন তার পুত্র বধূ, দুই নাতনী। কিন্তু শনিবার তার অফিসের বিদ্যুতের সংযোগ বিছিন্ন করে দেওয়ার কারণে, ইন্টারনেট, ফোনের সংযোগ বন্ধ ও মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকার কারণে তার ও তার নাতনীদের অনেক অসুবিধা হচ্ছিল। এই কারণে আর কাছে রাখেননি। পাঠিয়ে দেন বাসায়।

খালেদা জিয়া এখনও কষ্ট করে ওই অফিসেই থাকবেন কিনা জানতে চাইলে, তার আতœীয় জানান, আপাতত আছেন। আন্দোলন চলা পর্যন্ত থাকতে চাইছেন। কিন্তু সরকার আরো কি কি করতে চাইছে তাকে ওই অফিস থেকে বের করার জন্য সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে।

তার পারিবারিক সূত্র জানায়, বেগম খালেদা জিয়া সেখানে নিদারুন কষ্টে আছেন। আগে সবার সঙ্গে যোগাযোগ করা ও টিভি দেখতে পারলেও এখন সেটাও সুযোগ পাচ্ছে না। শরীর ভাল না থাকায় ঘুমুতেও পারছেন না। রাতে আড়াইটা তিনটা পর্যন্ত জেগে থাকছেন। রাতের বেলা নামাজ পড়ছেন, দোয়া দরূদ পড়ছেন।

সরকারের উর্ধ্বতন একটি সূত্র জানায়, খালেদা জিয়ার কষ্ট নিয়ে সরকার কোন ধরনের চিন্তিত নন। তারা যে কোন মূল্যে পরিস্থিতি স্বাভাবিক করতে ও আন্দোলন থামাতে চাইছেন। তবে বিএনপির চলমান আন্দোলন ঠেকাতে ও নিয়ন্ত্রণে রাখতে এই মুহুর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করলে আন্দোলনের গতি বাড়ার আশঙ্কা করছে সরকার। জনগণও মাঠে নেমে যেতে পারে। সেটা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে। এই আশঙ্কার কারণেই সরকার তাকে গ্রেপ্তারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে না। তবে তাকে গুলশান কার্যালয় থেকে বের করতে আনতে চাইছে। সেই জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। পরে সেটা আবার সচল করে দিয়েছে। সূত্র জানায়, সরকারের একটি অংশ চেয়েছিল তার অফিসের বিদ্যুৎ, পানি, গ্যাস , ক্যাবল ডিশ, মোবাইল ফোন , ইন্টারনেটসহ সব দিক থেকে তাকে বিচ্ছিন্ন করে দিতে। সেই হিসাবে শুক্রবার গভীর রাতে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়। পরে ক্যাবল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা হয়। মেবাইল ফোনের নেটওয়ার্কেও সমস্যা হচ্ছে। তবে সরকারের সিনিয়র মন্ত্রীরা এর সমর্থন করছেন না।

সরকারের নীতি নির্ধারক একজন মন্ত্রী বলেন, এই মুহুর্তে বিএনপি চেয়ারপারসনকে গ্রেপ্তার করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। অনেক দিন ধরেই তার গ্রেপ্তারের দাবি করছিল সংসদ সদস্য থেকে শুরু করে অনেকেই। সেই হিসাবে চিন্তা ভাবনাও ছিল। কিন্তু এখন সেটা করা হলে বিএনপি এর সুবিধা নিতে চাইবে। সেই সঙ্গে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে জানাজায় যে পরিমাণ লোক সমাগম হয়েছে এটাও একটা নীরব সমর্থনও ভাবছে বিএনপি ও সরকার। কারণ সরকার বিবেচনা করছে কোকো কোন রাজনীতিবিদ নন। তিনি কোন গুরুত্বপূর্ণ ব্যক্তিও নন। এরপরও তার জানাজায় বিপুল সংখ্যক মানুষ শরিক হয়েছে। সেটা বিএনপির প্রতি মানুষের সমর্থনের কারণেই হয়েছে। সরকার এই পরিস্থতিতে কৌশলে এগুতে চাইছে।

সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসনকে গ্রেপ্তার করা যায় যে কোন সময়ে। তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। তিনি হুকুমের আসামি। তাকে গ্রেপ্তার করা প্রয়োজন উল্লেখ করে বলেন, যেভাবে তারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারছেন এইভাবে আর সহ্য করা যায় না। তারপরও তার ছেলের মৃত্যুর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। এখন তাকে গ্রেপ্তার করা হলে বলা হবে সরকার তাকে নিয়ে এমন করছে যে পুত্র শোকও পালন করতে দিচ্ছেন না। অথচ তিনি যে পুত্র শোকের মধ্যে সরকার পতনের আন্দোলন করছেন সেটাকে সমস্যা হিসাবে দেখবে না।
বিএনপি চেয়ারপারসনের গ্রেপ্তারের ব্যাপারে তিনি বলেন, এই ব্যাপারে আদালতের নির্দেশনাও প্রয়োজন। আদালত কি আদেশ দিবে সেটা আমরা দেখবো। আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নিব।

এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে বেগম খালেদা জিয়ার অফিসের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সকালে ক্যাবল ও ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। এরপর পানি ও গ্যাস সংযোগও বন্ধ করার ব্যাপারে বিষয়টি বিবেচনায় ছিল। সূত্র জানায়, সরকার চাইছে তাকে ওই অফিস থেকে বের করে আনতে। তিনি অফিসে বাস করে সেখান থেকে আন্দোলন করছেন প্রায় একমাস ধরে। সরকার সেটা এখন আর মানতে পারছে না। সরকারের লক্ষ্য তাকে ওই ধরনের সুযোগ আর না দেওয়া। আন্দোলনের পথ থেকে সরিয়ে নেওয়ার জন্য তাকে তারা বাসায়ও ফেরত পাঠাতে চাইছে । এই অবস্থায় সরকার একে এক করে ব্যবস্থা নিচ্ছে।

সরকারের মন্ত্রীদের মধ্যে একটি অংশ এই সব কাজ সমর্থন করলেও একাংশ মনে করেন এটা করা ঠিক হয়নি। তাদের মত এই ভাবে বিদ্যুৎ, গ্যাস, পানি সংযোগ বন্ধ করে আন্দোলন দমন করা যাবে না। সরকার কঠোর অবস্থানে রয়েছে। তাই বলে এটা সাধারণ মানুষ ভালভাবে নিবে না। এটা নিয়েও রাজনীতিকরণ করবে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তিনি যেসব কাজ করছেন তা বেআইনী। আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মাড়ছেন। পুরো দেশটা অচল করে দেওয়ার চেষ্টা করছেন। সরকার পতনের ষড়যন্ত্র করছেন। এরপরও সরকার এখনও তাকে কিছুই করেনি। সব সহ্য করে নিয়েছে। কিন্তু এই ভাবে এই সব চলতে দেওয়া যায় না। তাকে আইনের আওতায় আনা হবে। তিনি গ্রেপ্তারের ব্যাপারে বলেন, তাকে কবে গ্রেপ্তার করা হবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আরো অপেক্ষা করতে হবে। আমরা তাকে সময় দিচ্ছি আশা করি তিনি তার ভুল বুঝতে পেরে সেখান থেকে সরে আসবেন। না আসলে আমরা আরো কঠোর হবে। তিনি এতটাই অন্ধ হয়ে গেছেন যে পরীক্ষার্থীদের বিষয়টিও বিবেচনা করছেন না। পরীক্ষার্থীদের ভবিষ্যতের চাইতে তার সরকারে যাওয়া এখন বড় বিষয়।

এদিকে বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা বলেন, সরকার ম্যাডামকে গ্রেপ্তার করতে চায়। তবে সরকারের সেই সাহস নেই। মিথ্যে মামলা দেওয়া হয়েছে। এই সব রাজনীতির মামলা সরকার বিশ্বাস করছে না। সরকার মনে করছে তাকে এই সময়ে আটক করা হলে আন্দোলন আরো বেড়ে যাবে। যেটা সরকার সামাল দিতে পারবে না। সরকারকে পিছু হটতে হতে পারে। এখন সাধারণ মানুষ ভয়ে মাঠে নামছে না। তকে নিয়ে গেলে তখন মানুষ মাঠে নামবে। সেই জনশ্রুতি সরকার সামলাতে পারবে না বলে গ্রেপ্তার করছে না।

তারেক রহমানের ঘনিষ্ট একটি সূত্র জানায়, বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলে আন্দোলন আরো বাড়বে। নেতা কর্মীরাতো এখন দিক নির্দেশনা পাচ্ছে। তখন আর সেই রকমভাবে দিক নির্দেশনা দেওয়ার মতো কেউ থাকবে না। কারণ এখনও তিনিও সব নির্দেশনা দেন সেটা পালন করার জন্য মাঠে নেতারা কাজ করেন। কিন্তু তিনি গ্রেপ্তার হলে নেতারা মাঠের নেতা কর্মীরা কঠোর আন্দোলন করবে। এখনই জনগণ সরকারকে পছন্দ করছে না। কেবল গুলির ভয় দেখিয়ে আর আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সবাইকে ঠেকিয়ে রেখেছে। তাকে গ্রেপ্তার করা হলে সেটা আর হবে না।
আসাদুজ্জামান কামাল বলেন, তাকে গ্রেপ্তারের বিষয়টি নির্ভর করবে আদালতের নির্দেশনার উপর। সেখান থেকে কি নির্দেশনা আসে।নাশরাত আর্শিয়ানা চৌধুরী : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে সরাসরি কোন যোগাযোগ করতে পারছেন না। সরকার তার টেলিফোন ও মোবাইল ফোনে কথা বলার সুযোগ বন্ধ করার কারণে চলমান অবস্থা নিয়ে পরামর্শও করতে পারছেন না। ইন্টারনেটেও মেইল পাঠানোর সুযোগ পাচ্ছেন না। শুক্রবারের পর আর তিনি তার বড় ছেলে, ছেলের বউ ও নাতনির সঙ্গে কথা বলতে পারেননি। খালেদা জিয়ার অফিসে কোন মোবাইলের নেটওয়ার্ক কাজ করছে না। ইন্টারনেটেরও সংযোগ নেই। এই অবস্থায় কোন নেতা কর্মীর সঙ্গেও তিনি যোগাযোগ করতে পারছেন না। সরাসরি কোন নির্দেশনাও দিতে পারছেন না। তবে বিভিন্ন মাধ্যমে তিনি খবর দিচ্ছেন। তার সেই সব নির্দেশনা আবার নেতাদের কাছে পাঠানো হচ্ছে অন্য মাধ্যমে। নেতারা যে সব কথা বলছেন সেটাও তাকে জানানো হচ্ছে। এছাড়াও তারেক রহমানের বার্তাও অন্য মাধ্যমে তার কাছে যাচ্ছে। এই তথ্য জানা গেছে তার পারিবারিক সূত্রে।

এদিকে তার কার্যালয়ে যে কোন সময়ে পুলিশি হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন বেগম খালেদা জিয়া। এই আশঙ্কার কারণে তিনি তার ছোট পুত্রবধু সিঁিথ, তার দুই মেয়েকে তার বাসায় পাঠিয়ে দিয়েছেন। দেশে আসার পর এই কয়দিন তার সঙ্গে অফিসে রাখলেও শনিবার থেকে আর সঙ্গে রাখছেন না। তারা দিনের বেলায় থাকছেন বেগম খালেদা জিয়ার বাসায়। আর রাতে থাকছেন সিঁথির মার বাসায়। বেগম খালেদা জিয়ার বাসায়ও পুলিশি তল্লাশী ও অভিযানের আশঙ্কা করছেন খালেদা জিয়া। এই কারণে একা একা তাদের ওই বাসায় যাতে না থাকেন সেই পরামর্র্শ দিয়েছেন বেগম খালেদা জিয়া। তার ঘনিষ্ট সূত্রে মিলেছে এই তথ্য।

এদিকে কোন কোন গণমাধ্যম এক দুই দিনের মধ্যে জরুরি অবস্থা জারি হতে পারে বলেও খবর প্রকাশ করছে। সেই সব সম্ভাবনার কথাও বলছে। এই ব্যাপারে সেনা সূত্র জানায়, এখনও পর্যন্ত এই ধরনের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাছাড়া এমন কোন বিষয় আলোচনাও হয়নি। যে সব গণমাধ্যমে এই খবর প্রকাশ করছে সেটা আসলে ঠিক না। এটা যখন হবে সবাই জানবে। কিন্তু আমাদের কাছে এমন কোন খবর নেই। হতে পারে এমনটাও জানি না। তাই এই ধরনের খবর প্রকাশের কোন সত্যতা নেই। কখনো তেমন কোন সিদ্ধান্ত সরকার নিলে এটা সবাই জানবে।

খালেদা জিয়ার হার্টে সমস্যা রয়েছে, কোন চিকিৎসক যেতে চাইছেন না এমন খবরও প্রকাশ হচ্ছে। এই ব্যাপারে খালেদার পরিবারের একজন সদস্য জানান, বেগম খালেদা জিয়ার ঠান্ডা লেগেছে। এই জন্য তাকে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার মামুন তার নিয়মিত চেকআপ করছেন, ওষুধ দিচ্ছেন। কোন কোন মাধ্যমে খবর প্রকাশ পেয়েছে তার বাসায় কোন চিকিৎসক যাচ্ছেন না। এই ব্যাপারে ওই সূত্র জানায়, সেটা ঠিক না। কারণ তার চিকিৎসক রয়েছেন। তিনিই চিকিৎসা করছেন। অন্য কোন চিকিৎসক চাইলেই তার অফিসে যেতে পারবেন না এবং তার চিকিৎসা করতে পারবেন না। এছাড়াও তার হƒদরোগের সমস্যা রয়েছে বলেও খবর ছড়াচ্ছে। এই ব্যাপারে তার আতœীয় জানান, তার কোন দিন হার্টে সমস্যা ছিল না, এখনও নেই। তিনি হার্টের সমস্যা থেকে মুক্ত। তবে তার সর্দি ঠান্ডা ছাড়াও কোমরে ব্যথা, পায়ে ব্যথা, পিঠে ব্যথাসহ বিভিন্ন ব্যথা রয়েছে এটা তাকে ভীষণ ভোগাচ্ছে। সব মিলিয়ে তিনি ভীষণ খারাপ সময় কাটাচ্ছেন।

সূত্র জানায়, কোকোর মৃত্যুর পর শোক কাটানোর জন্য খালেদা জিয়ার কাছে ছিলেন তার পুত্র বধূ, দুই নাতনী। কিন্তু শনিবার তার অফিসের বিদ্যুতের সংযোগ বিছিন্ন করে দেওয়ার কারণে, ইন্টারনেট, ফোনের সংযোগ বন্ধ ও মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকার কারণে তার ও তার নাতনীদের অনেক অসুবিধা হচ্ছিল। এই কারণে আর কাছে রাখেননি। পাঠিয়ে দেন বাসায়।

খালেদা জিয়া এখনও কষ্ট করে ওই অফিসেই থাকবেন কিনা জানতে চাইলে, তার আতœীয় জানান, আপাতত আছেন। আন্দোলন চলা পর্যন্ত থাকতে চাইছেন। কিন্তু সরকার আরো কি কি করতে চাইছে তাকে ওই অফিস থেকে বের করার জন্য সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে।

তার পারিবারিক সূত্র জানায়, বেগম খালেদা জিয়া সেখানে নিদারুন কষ্টে আছেন। আগে সবার সঙ্গে যোগাযোগ করা ও টিভি দেখতে পারলেও এখন সেটাও সুযোগ পাচ্ছে না। শরীর ভাল না থাকায় ঘুমুতেও পারছেন না। রাতে আড়াইটা তিনটা পর্যন্ত জেগে থাকছেন। রাতের বেলা নামাজ পড়ছেন, দোয়া দরূদ পড়ছেন।

সরকারের উর্ধ্বতন একটি সূত্র জানায়, খালেদা জিয়ার কষ্ট নিয়ে সরকার কোন ধরনের চিন্তিত নন। তারা যে কোন মূল্যে পরিস্থিতি স্বাভাবিক করতে ও আন্দোলন থামাতে চাইছেন। তবে বিএনপির চলমান আন্দোলন ঠেকাতে ও নিয়ন্ত্রণে রাখতে এই মুহুর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করলে আন্দোলনের গতি বাড়ার আশঙ্কা করছে সরকার। জনগণও মাঠে নেমে যেতে পারে। সেটা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে। এই আশঙ্কার কারণেই সরকার তাকে গ্রেপ্তারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে না। তবে তাকে গুলশান কার্যালয় থেকে বের করতে আনতে চাইছে। সেই জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। পরে সেটা আবার সচল করে দিয়েছে। সূত্র জানায়, সরকারের একটি অংশ চেয়েছিল তার অফিসের বিদ্যুৎ, পানি, গ্যাস , ক্যাবল ডিশ, মোবাইল ফোন , ইন্টারনেটসহ সব দিক থেকে তাকে বিচ্ছিন্ন করে দিতে। সেই হিসাবে শুক্রবার গভীর রাতে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়। পরে ক্যাবল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা হয়। মেবাইল ফোনের নেটওয়ার্কেও সমস্যা হচ্ছে। তবে সরকারের সিনিয়র মন্ত্রীরা এর সমর্থন করছেন না।

সরকারের নীতি নির্ধারক একজন মন্ত্রী বলেন, এই মুহুর্তে বিএনপি চেয়ারপারসনকে গ্রেপ্তার করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। অনেক দিন ধরেই তার গ্রেপ্তারের দাবি করছিল সংসদ সদস্য থেকে শুরু করে অনেকেই। সেই হিসাবে চিন্তা ভাবনাও ছিল। কিন্তু এখন সেটা করা হলে বিএনপি এর সুবিধা নিতে চাইবে। সেই সঙ্গে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে জানাজায় যে পরিমাণ লোক সমাগম হয়েছে এটাও একটা নীরব সমর্থনও ভাবছে বিএনপি ও সরকার। কারণ সরকার বিবেচনা করছে কোকো কোন রাজনীতিবিদ নন। তিনি কোন গুরুত্বপূর্ণ ব্যক্তিও নন। এরপরও তার জানাজায় বিপুল সংখ্যক মানুষ শরিক হয়েছে। সেটা বিএনপির প্রতি মানুষের সমর্থনের কারণেই হয়েছে। সরকার এই পরিস্থতিতে কৌশলে এগুতে চাইছে।

সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসনকে গ্রেপ্তার করা যায় যে কোন সময়ে। তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। তিনি হুকুমের আসামি। তাকে গ্রেপ্তার করা প্রয়োজন উল্লেখ করে বলেন, যেভাবে তারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারছেন এইভাবে আর সহ্য করা যায় না। তারপরও তার ছেলের মৃত্যুর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। এখন তাকে গ্রেপ্তার করা হলে বলা হবে সরকার তাকে নিয়ে এমন করছে যে পুত্র শোকও পালন করতে দিচ্ছেন না। অথচ তিনি যে পুত্র শোকের মধ্যে সরকার পতনের আন্দোলন করছেন সেটাকে সমস্যা হিসাবে দেখবে না।
বিএনপি চেয়ারপারসনের গ্রেপ্তারের ব্যাপারে তিনি বলেন, এই ব্যাপারে আদালতের নির্দেশনাও প্রয়োজন। আদালত কি আদেশ দিবে সেটা আমরা দেখবো। আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নিব।

এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে বেগম খালেদা জিয়ার অফিসের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সকালে ক্যাবল ও ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। এরপর পানি ও গ্যাস সংযোগও বন্ধ করার ব্যাপারে বিষয়টি বিবেচনায় ছিল। সূত্র জানায়, সরকার চাইছে তাকে ওই অফিস থেকে বের করে আনতে। তিনি অফিসে বাস করে সেখান থেকে আন্দোলন করছেন প্রায় একমাস ধরে। সরকার সেটা এখন আর মানতে পারছে না। সরকারের লক্ষ্য তাকে ওই ধরনের সুযোগ আর না দেওয়া। আন্দোলনের পথ থেকে সরিয়ে নেওয়ার জন্য তাকে তারা বাসায়ও ফেরত পাঠাতে চাইছে । এই অবস্থায় সরকার একে এক করে ব্যবস্থা নিচ্ছে।

সরকারের মন্ত্রীদের মধ্যে একটি অংশ এই সব কাজ সমর্থন করলেও একাংশ মনে করেন এটা করা ঠিক হয়নি। তাদের মত এই ভাবে বিদ্যুৎ, গ্যাস, পানি সংযোগ বন্ধ করে আন্দোলন দমন করা যাবে না। সরকার কঠোর অবস্থানে রয়েছে। তাই বলে এটা সাধারণ মানুষ ভালভাবে নিবে না। এটা নিয়েও রাজনীতিকরণ করবে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তিনি যেসব কাজ করছেন তা বেআইনী। আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মাড়ছেন। পুরো দেশটা অচল করে দেওয়ার চেষ্টা করছেন। সরকার পতনের ষড়যন্ত্র করছেন। এরপরও সরকার এখনও তাকে কিছুই করেনি। সব সহ্য করে নিয়েছে। কিন্তু এই ভাবে এই সব চলতে দেওয়া যায় না। তাকে আইনের আওতায় আনা হবে। তিনি গ্রেপ্তারের ব্যাপারে বলেন, তাকে কবে গ্রেপ্তার করা হবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আরো অপেক্ষা করতে হবে। আমরা তাকে সময় দিচ্ছি আশা করি তিনি তার ভুল বুঝতে পেরে সেখান থেকে সরে আসবেন। না আসলে আমরা আরো কঠোর হবে। তিনি এতটাই অন্ধ হয়ে গেছেন যে পরীক্ষার্থীদের বিষয়টিও বিবেচনা করছেন না। পরীক্ষার্থীদের ভবিষ্যতের চাইতে তার সরকারে যাওয়া এখন বড় বিষয়।

এদিকে বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা বলেন, সরকার ম্যাডামকে গ্রেপ্তার করতে চায়। তবে সরকারের সেই সাহস নেই। মিথ্যে মামলা দেওয়া হয়েছে। এই সব রাজনীতির মামলা সরকার বিশ্বাস করছে না। সরকার মনে করছে তাকে এই সময়ে আটক করা হলে আন্দোলন আরো বেড়ে যাবে। যেটা সরকার সামাল দিতে পারবে না। সরকারকে পিছু হটতে হতে পারে। এখন সাধারণ মানুষ ভয়ে মাঠে নামছে না। তকে নিয়ে গেলে তখন মানুষ মাঠে নামবে। সেই জনশ্রুতি সরকার সামলাতে পারবে না বলে গ্রেপ্তার করছে না।

তারেক রহমানের ঘনিষ্ট একটি সূত্র জানায়, বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলে আন্দোলন আরো বাড়বে। নেতা কর্মীরাতো এখন দিক নির্দেশনা পাচ্ছে। তখন আর সেই রকমভাবে দিক নির্দেশনা দেওয়ার মতো কেউ থাকবে না। কারণ এখনও তিনিও সব নির্দেশনা দেন সেটা পালন করার জন্য মাঠে নেতারা কাজ করেন। কিন্তু তিনি গ্রেপ্তার হলে নেতারা মাঠের নেতা কর্মীরা কঠোর আন্দোলন করবে। এখনই জনগণ সরকারকে পছন্দ করছে না। কেবল গুলির ভয় দেখিয়ে আর আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সবাইকে ঠেকিয়ে রেখেছে। তাকে গ্রেপ্তার করা হলে সেটা আর হবে না।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি