শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


একটির পরিবর্তে দুটি লাশ ফেলার ক্ষমতা আছে পুলিশের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০১৫

8.-dig-400x255

স্টাফ রিপোর্টারঃ

একটি লাশ পড়লে এর পরিবর্তে দুটি লাশ ফেলে দেওয়ার ক্ষমতা পুলিশের আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম।

আজ বুধবার কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ‘নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরি​স্থিতি’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। র‍্যাব-১১ আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে ডিআইজি শফিকুল ইসলাম মহাসড়ক পাহারা দিতে স্থানীয় জনগণকে অনুরোধ জানান।

কুমিল্লার জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তীর সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়া, ১০ বিজিবি কমান্ডার জাকির হোসেন, হাইওয়ে পুলিশ সুপার রেজাউল করিমসহ প্রমুখ



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি