শরীফ আহমেদ খান জুয়েলঃ
চান্দিনায় নাশকতার অভিযোগে চান্দিনা পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মো.গোলাম মোস্তফা (৪৫) কে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। আটক গোলাম মোস্তফা চান্দিনা পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিন চান্দিনা মুন্সিবাড়ির মৃত সোনা মিয়ার ছেলে। গতকাল রাত আনুমানিক ৭.৩০ মিনিটে চান্দিনা থানা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। চান্দিনা থানার অফিসার ইনচার্জ গোলাম মোর্সেদ জানান-চলমান হরতাল অবরোধে নাশকতায় সংশ্লিষ্ঠ থাকার ও চান্দিনা বাগুর বাসস্ট্যান্ডে কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের বাস পোড়ানোর ঘটনায় সংশ্লিষ্ঠতার অভিযোগে তাকে আটক করা হয়েছে।


















































