
ডেস্ক রিপোর্টঃ
আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরে, শিক্ষার্থীদের পরীক্ষা বিঘিœত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কী চান বা কী পাবেন- তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী এ প্রশ্ন করেন।
আওয়ামী লীগ সভাপতি তার বক্তৃতায় পরীক্ষার মধ্যে কর্মসূচি না দিতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, ‘ওনার ছেলে মারা যাওয়ার পরে আমি সহানুভূতি জানাতে গেলাম। তখন তিনি দরজায় তালা দিয়ে রাখলেন। আমাকে ভেতরে ঢুতকে দিলেন না। এরপরও কেউ কেউ সংলাপের কথা বলেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘কারও ছেলে মারা গেলে তার বাড়িতে যদি কোনও শত্রুও যায় তাকেও বাধা দেয় না। কিন্তু আমার সঙ্গে কি দুর্ব্যবহার করা হল।’
এ সময় তিনি সারাদেশে প্রথম দিনের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেন






















































