সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্রগ্রাম বিভাগে রবি-সোম ৪৮ ঘন্টা হরতাল, শনিবার বিক্ষোভ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০১৫

 

তাওহিদ হোসেন মিঠুঃ

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা শিবির সভাপতি সাহাব উদ্দিন পাটোয়ারী নিহত হওয়ার প্রতিবাদে শনিবার চট্রগ্রাম বিভাগে থানায় থানায় বিক্ষোভ ও রবি-সোম ৪৮ ঘন্টার হরতাল ডেকেছে চট্রগ্রাম বিভাগীয় ছাত্রশিবির ।

শুক্রবার (০৬ ফেব্র“য়ারী) বেলা ১২ টার দিকে গণমাধ্যমে পাঠানো কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী শিবির সভাপতি শাহ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চৌদ্দগ্রাম উপজেলা শিবির সভাপতি সাহাব উদ্দিন পাটোয়ারীকে বৃহস্পতিবার বিকাল ৫টা ১০ মিনিটে চৌদ্দগ্রাম পৌর এলাকায় চান্দিশকরা গ্রামের নিজ বাসা থেকে সাদা পোশাকদারী পুলিশ ধরে নিয়ে যায়। গভীর রাতে পুলিশ গুলি করে তাকে হত্যা করে । চৌদ্দগ্রাম থানার এস আই ইব্রাহীম সকালে কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে তার লাশ রেখে যায়। এ হত্যার প্রতিবাদে আগামীকাল শনিবার চট্রগ্রাম বিভাগের থানায় থানায় বিক্ষোভ মিছিল ও রবি-সোমবার ৪৮ ঘন্টা হরতাল পালন করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি