ডেস্ক রিপোর্টঃ
রাজনৈতিক অস্থিরতায় গত ৫ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৭১ জন নিহত হয়েছে। তা মধ্যে ৩৫ জন পেট্রোল বোমা, আগুন, ও ককটেল বিস্ফোরণে নিহত। একই সঙ্গে পুলিশ, র্যাব, যৌথবাহিনী ও আওয়ামী লীগের গুলিতে নিহত হয়েছে ৩৪ জন। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসন্ধানের মাধ্যমে এসব তথ্য পাওয়া গেছে।
গত ৫ জানুয়ারি থেকে ডেইলি স্টার , যুগান্তর, কারের কন্ঠ, ঢাকা ট্রিবিউন, শীর্ষ নিউজ, রাইজিং বিডি, বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত সংবাদ অনুসন্ধানের মাধ্যমে এসব তথ্য নেয়া হয়েছে।
অপর দিকে ২০ দরের দেয়া পরিসংখ্যানে বলা হয়েছে, পুলিশ, র্যাব, যৌথবাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সরাসরি গুলিতে বিএনপির ৩৩ জন নেতাকর্মী নিহত হয়েছে। র্যাব-পুলিশের গুলিতে নিহতের ব্যাপারে র্যাবের মিডিয়া উইয়ের পরিচালক মুতি মাহমুদ বলেন, এসব কথার কোনো ভিত্তি নেই। ইতি পূর্বে যে সব সন্ত্রাসী নিহত হয়েছে এবং কোন ঘটনার প্রেক্ষিতে সেসব বিভিন্ন গণমাধ্যমে আগেই প্রকাশিত হয়েছে তা আপনারা সাংবাদিকরাও জানেন।
গুলিতে নিহতদের মধ্যে রয়েছেন, নাটোরের ছাত্র দলের ক্রিড়া সম্পাদক রাকিব মুন্সি। ৫ জানুয়ারি মিছিলের সময় পুলিশের গুলিতে নিহত হয় রাকিব। একই সময়ে সিংড়া থানা ছাত্রদল কর্মী রায়হান আলী নিহত হন।
একই দিনে রাজশাহীর পুঠিয়াই বিএনপির মিছিলে কর্মী মজির উদ্দিনকে যুব লীগের নেতারা গুলি করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
চাপাই নবাবগঞ্জের কানসাটে ১৪৪ ধারা ভেঙে মিছিল করতে গেলে শিবগঞ্জ বিএনপির কর্মী জামসেদ আলী পুলিশের গুলিতে মারা যান।
৭ জানুয়ারি নোয়াখালী সেনবাগে যুবদল কর্মী মিজানুর রহমান রুবেল পুলিশের গুলিতে নিহত হয়। একই দিনে মোহসীন উদ্দিন নামে একজন নিহত হন।
১৫ জানুয়ারি সোনাইমুড়ি এলাকায় ছাত্রদল নেতা মোরশেদ আলম পারভেজকে স্থানীয় যুগলীগের নেতারা গুলি করে হত্যা করেছে বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
১৫ জানুয়ারি চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিনের বিএনপির সহ- সভাপতি মতিউর রহমান সহ ৩ জনকে আটক করে র্যাব-৫। ১৬ জানুয়ারি মতিউরের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
১৮ জানুয়ারি চুয়াডাঙ্গা শংকচন্দ্রপুর ইউনিয়নের বিএনপি নেতা সিরাজুল ইসলামকে গুলি করে হত্যা করে আওয়ামী লীগ ক্যাডাররা।
১৯ জানুয়ারি নড়াইল পৌরসভার কাউন্সিলর ইমরুল কায়েসকে ঢাকার ওয়ারি থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। ১৯ জানুয়ারি রাত ৩ টায় তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়।
রাজশাহীর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ইসলামকে পুলিশ গ্রেতার করে। পরবর্তীতে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানায়।
খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনির গুলিবিদ্ধ লাশ ২০ জানুয়ারি উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের ছাত্রদল নেতা সোলাইমান উদ্দিন জিসান র্যাবের গুলিতে ঘটনাস্থলেই মারা যান। এর আগে ২০১৩ সালের ১২ ডিসেম্বর জিসানের বাড়িতে র্যাব গ্রেফতার অভিযান চালায়। এসময় জিসানকে না পেয়ে তার মাকে মারধর করে বলেও অভিযোগ আছে। ঐ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতা র্যাব পুলিশকে ঘেরাও করে রাখে। পরবর্তীতে ঢাকা থেকে র্যাবের একটি দল হেলিকপ্টারযোগে এসে তাদের উদ্ধার করে নিয়ে আসে।
রাঙ্গুনিয়া যুবদল কর্মী জিল্লুর রহমান ভান্ডারি আওয়ামী লীগ নেতাদের গুলিতে নিহত হোন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশি হয়। এছাড়াও ২০ দলের আবুল কালাম, সুলতান আলী বিশ্বাস, আসাদুল্লাহ তুহিন, নুরুল ইসলাম শাহিন, হারুনুর রশিদ, রফিকুল ইসলাম, আশিক পারভেজ টুকুন, আইনুর রহমান মুক্তা, সাকিবুল ইসলাম, আরিফুল ইসলাম মুকুল, আব্দুস সমাদ মোল্লাহ, এমদাদ উল্লাহ, সাইদুল ইসলাম, ইউসুফ লিটন, সাখাওত হোসেন রাহাত, মুজাহেদুল ইসলাম জাহিদ, আলামিনসহ আরো দু’জন নিহত হোন।
পেট্রালবোমা, ককটেল ও অগ্নিসংযোগে যে ৩৫ জন নিহত হয়েছেন তাদের মধ্যে অনেকেই পুলিশ ও বিজিবির পাহারায় চলন্ত বাসে হামলার শিকার হয়ে মারা যান। ২০ দলের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ পাহারায় থাকা এবং পুলিশের উপস্থিতিতে একের পর এক যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে ২০ দলের উপরে দায় চাপানোর ব্লেমগেম শুরু করা হয়েছে























































