শুক্রবার,১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


রিয়াজের সঙ্গে এবার মেহজাবিন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০১৫

bg_710982495

ডেস্ক রিপোর্টঃ

কয়েক মাসের ব্যবধানে তিশা, বাঁধন, শশী, নোভা, ঈশানাসহ অনেকের সঙ্গে জুটি হয়ে ছোটপর্দার নাটকে কাজ করেছেন চিত্রনায়ক রিয়াজ। এবার তার নায়িকাদের তালিকায় যুক্ত হলো মেহজাবিনের নাম।

‘শেষ পৃষ্ঠার গল্প’ নামের একটি নাটকে একসঙ্গে অভিনয় করলেন রিয়াজ ও মেহজাবিন। এটি লিখেছেন রায়হান খান, পরিচালনা করেছেন হৃদয়।

নাটকটিতে রিয়াজকে অমিত এবং মেহজাবিনকে ইমু চরিত্রে দেখা যাবে। তাদের পরিচয় হয় ইতালিতে। একসময় তারা দেশে ফেরে। ৬ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় এর দৃশ্যধারণ শেষ হয়েছে।

এ নাটকে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন  বলেন, ‘প্র্রথমবার রিয়াজ ভাইয়ের সঙ্গে অভিনয় করা হলো। বেশ ভালো লেগেছে কাজটি করে।’

আসন্ন বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত ‘শেষ পৃষ্ঠার গল্প’ ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টায় এশিয়ান টিভিতে প্রচার হবে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি