বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মনোহরগঞ্জে বিএনপি-জামায়াতের ৯১৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০২.২০১৫

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বিএনপি-জামায়াতের ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৯’শ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশের কাজে বাধাঁ ও হামলার ঘটনায় মনোহরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমাম হোসেন বাদি হয়ে শনিবার (০৭ ফেব্রুয়ারী) দুপুরে সন্ত্রাস দমন আইনে এ মামলাটি দায়ের করেন।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার রাতে উপজেলার লক্ষণপুর বাজার এলাকায় স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংর্ঘষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করে বলে পুলিশ জানায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি