রেজাউল করিম রাসেলঃ
কুমিল্লায় দেবিদ্বার উপজেলায় সুলতানপুর ফাজিল মাদ্রাসার আবাসিক হোষ্টেলে অভিযান চালিয়ে শিবির কর্মী সন্দেহে ৬ জন মাদ্রাসার ছাত্রকে আটক করেছে পুলিশ।
রবিবার (০৮ ফেব্রুয়ারী) ভোররাত ৪ টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটক হওয়া ছাত্ররা হলেন, মাদ্রাসার আবাসিক ছাত্র আলিম পরীক্ষার্থী তৌফিকুল ইসলাম, এ বি এম ওবায়দুল্লাহ, আতিকুর রহমান, মোজাম্মেল হক, নজরুল ইসলাম ও রিফাতুজ্জামান।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।


















































