জাহাঙ্গীর আলম ইমরুল
২০ দলীয় বেগম খালেদা জিয়াকে চলমান গণবিরোধী হরতাল-অবরোধ প্রত্যাহার করে মানুষের কাতারে এসে দাঁড়াবার আহবান জানিয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার।
২০দলের লাগাতার অবরোধ-হরতালের মতো গণবিধ্বংশী কর্মকান্ডের প্রতিবাদে রোববার বিকেলে কুমিল্লার চান্দিনায় অনুষ্ঠিত মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তৃতা কালে বেগম খালেদা জিয়ার প্রতি এ আহবান জানান জাহাঙ্গীর আলম সরকার।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের নেতৃত্বে রোববার বিকেল ৩ টায় জেলার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আয়োজিত এ মানববন্ধন কর্মসূচীতে ১৪ দলের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
এতে চান্দিনার সংসদসদস্য অধ্যাপক আলী আশরাফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন।
এসময় মহাসড়কের যানবাহন চালকদের উদ্দেশ্যে বলেন, খালেদা জিয়ার অবরোধ কিসের জন্যে আমরা তা জানিনা। কোন দাবিদাওয়া নেই তাদের। তিনি বলেন আমার এই অবরোধ মানিনা। তিনি যানবাহনের চালকদের উদ্দেশ্যে বলেন, আপনার নির্দ্বিধায় গাড়ি চালিয়ে যান।
মানববন্ধনে বিএনপি জামায়াতসহ ২০ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে লাগাতার অবরোধ-হরতালের মতো গণবিধ্বংসী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন নেতৃবৃন্দ।
এসময় অন্যান্যের মধ্যে উত্তর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আব্দুল আওয়াল সরকার, চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী, এডভোকেট আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মোছলেহ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার চৌধূরী, চান্দিনা উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক গোলাম দস্তগির পাপন, মুখলেছুর রহমান দুলু মাস্টার, যুবলীগ সভাপতি মো: জসীম উদ্দিন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কাজী জাফরউল্লাহ আজাদ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো: জহিরুল ইসলাম মুন্সী, ছাত্রলীগ সভাপতি মো: মেহেদী হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।
এদিকে সারা দেশের ন্যয় মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন মুক্তিযোদ্ধা সৈয়দ আহম্মেদ হোসেন আউয়াল, বাবু স্বপন কুমার সাহা, হেলাল উদ্দিন মজনু সাবেক ভিপি, এডভোকেট সৈয়দ তানভীর আহাম্মদ ফয়সাল, পার্থ সারথি দত্ত, মাসুকুল ইসলাম মাসুক, জাকির হোসেন সাবেক ভিপি, আবুল কালাম আজাদ, তরিকুল হইসলাম দিপু, আব্দুর রহিম সরকার ও সেলিম সরকার সহ অন্যানরা।


















































