সোমবার,২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


বন্ধ হয়ে গেল টক শো ফ্রন্টলাইন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০২.২০১৫

image_116974_0

 নিজস্ব প্রতিবেদক

বন্ধ হয়ে গেল জনপ্রিয় টক শো ফ্রন্টলাইন। বাংলাভিশন কর্তৃপক্ষ অনুষ্ঠানটি বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে অনুষ্ঠানটির উপস্থাপক মানবজমিন  প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, শো টি বন্ধ হয়ে গেছে। তবে কী কারণে বন্ধ হয়েছে তা তিনি জানেন না।
প্রায় পাঁচ বছর ধরে সম্প্রচারিত সমসাময়িক রাজনীতি বিষয়ক টক শো ফ্রন্টলাইন বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। এ অনুষ্ঠানে নাগরিক সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের নানা পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিতেন। টেলিফোনে সাধারণ দর্শকদেরও অংশ নেয়ার সুযোগ ছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি