তাওহিদ হোসেন মিঠুঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদল নেতা সোহেলের মরদেহ দাউদকান্দি উপজেলার হাসানপুর কলেজের সামনে থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (০৯ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে দাউদকান্দি পুলিশ সোহেলের মরদেহের ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে নিয়ে আসে। গত শনিবার (০৭ ফেব্রুয়ারী) গভীররাত থেকে সোহেল নিখোজঁ ছিল।
নিহত সোহেল চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকার জগমোহনপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে। সোহেলের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় ১২টি মামলা রয়েছে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল্লাহ জানান, হাসানপুর রাস্তার পাশ থেকে একটি লাশ উদ্ধার করেছি। সড়ক দুঘর্টনায় নিহত হয়েছে শুনেছি। লাশ মর্গে পাঠিয়েছি। এর বেশি কিছু আমি জানিনা।
কুমেক হাসপাতাল মর্গের দায়িত্বে থাকা হোসেন জানান, পুলিশ আমাদের জানিয়েছে লাশটি সড়ক দুঘর্টনার ।
কুমেক হাসপাতালে অবস্থানরত নিহতের এক আতœীয় নাম প্রকাশ না করার শর্তে জানান, সাদা পোষাকে ১০/১২ জন লোক বাড়ি থেকে তাকে ধরে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোন খবর পাওয়া যায়নি।

















































