শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সানি লিওনের গায়ে ঢালা হলো ১০০ লিটার দুধ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০২.২০১৫

sunny_bg1_688818052

বিনোদন ডেস্ক

ভারতের রাজস্থান। কনকনে শীত। চলছে ‘এক পাহেলি লীলা’ ছবির দৃশ্যধারণ। চিত্রনাট্য অনুযায়ী সানি লিওনের গায়ে ঢালা হবে ১০০ লিটার দুধ। কিন্তু কয়েক লিটার ঢালার পরেই কনকনে ঠান্ডার কারণে সমস্যা দেখা দেয়। তাই গরম জলে দুধ মিশিয়ে চলতে থাকে কাজ।

 

ছবিটিতে সানি লিওনকে দেখা যাবে তিনটি ভিন্ন রূপে। এর মধ্যে দেবী রূপে পর্দায় এলে তাকে স্নান করানো হয় দুধসাগরে। অ্যালার্জি সমস্যা থাকলেও কাজ বন্ধ করেননি ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী। কিন্তু পরে দুধস্নানের কারণে সর্দি-কাশি লেগে গেছে তার।

এদিকে ‘এক পাহেলি লীলা’র ট্রেলার ইউটিউবে সাড়া ফেলেছে। চার দিন না পেরোতেই ৩৬ লাখ ১০ হাজার বারেরও বেশি দেখা হয়েছে এটি। ছবিটি মুক্তি পাবে আগামী ১০ এপ্রিল



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি