সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় শিবির সন্দেহে ২ ছাত্র আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০২.২০১৫

 

রেজাউল করিম রাসেলঃ

কুমিল্লা নগরীর একটি কম্পিউটার সেন্টার থেকে শিবির সন্দেহে ২ জন ছাত্রকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে তাদের আটক করে।

জানা যায়,নগরীর পুলিশ লাইন রোডে আমাদের গ্রাম তথ্য সেবা কম্পিউটার সেন্টার থেকে শিবির সন্দেহে দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকার রশিদুল ইসলামের ছেলে রাছেল আহম্মেদ(২৩) একই এলাকার ওয়াদুদ মিয়ার ছেলে আবু ইউসুফ (২৪ কে আটক করে নিয়ে যায় থানা পুলিশ।

এ বিষয় আমাদের গ্রাম তথ্য সেবা কম্পিউটার সেন্টারের পরিচালক,মাকসুদুর রহমান জানান,তাদের দাড়ি থাকার কারনে শিবির সন্দেহে পুলিশ আটক করে নিয়ে যায়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,এখন যাচাই বাছাই এর কাজ চলছে ।পরে বিস্তারিত পরে জানাব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি