শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনায় আলী হোসেন মাস্টারের ইন্তেকাল


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০২.২০১৫

কাজী জাফর উল্লাহ আজাদ
চান্দিনার এওয়াজবন্দ গ্রামের মো. আলী হোসেন মাস্টার (৯৯) মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ১৫মিনিটে উপজেলার মাইজখার ইউনিয়নের এওয়াজবন্দ গ্রামে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া………..রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। চাকরি জীবনে তিনি সর্বশেষ উপজেলার আলিকামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক এর দায়িত্ব পালন করেন। সেখান থেকেই তিনি অবসরে যান। বুধবার (ফেব্রুয়ারি) সকালে এওয়াজবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি