বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খুনিদের সঙ্গে কোনো আলোচনা নয়: প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০১৫

index

স্টাফ রিপোর্টারঃ

বিরোধী দলের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চলমান সহিংসতা কোনো রাজনীতি নয়, জঙ্গিবাদ। তিনি বিরোধী দল মানুষ খুন করছে অভিযোগ করে বলেন, খুনিদের সঙ্গে কোনো আলোচনা নয়।
হরতাল-অবরোধে পেট্রলবোমায় দগ্ধদের দেখতে বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
নাশকতা বন্ধে যা যা করার প্রয়োজন সবই করা হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সহিংসতার হুকুমদাতা, অর্থের যোগানদাতা এবং যারা করছে তাদের বিচার হবে। আন্তর্জাতিক পর্যা্য়ে যেভাবে বিচার হয়, সেভাবেই হবে।

সাংবাদিকদের আলোচনা-সংলাপ সম্পর্কিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “কার সঙ্গে আলোচনা করব? হত্যাকারীর সঙ্গে? আগুনে যে পুড়িয়ে মারে, তার সঙ্গে?”

রাজনৈতিক সংকট সমাধানে নাগরিক সমাজের পক্ষ থেকে নেয়া আলোচনার উদ্যোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “যারা এগুলো বলছেন, তারা দেখছেন না যারা সন্ত্রাস করছে, জঙ্গিবাদ করছে?  তারা আগে খালেদা জিয়াকে মানুষ খুন করা থেকে বিরত থাকতে বলুক।”

বুধবার সকাল নয়টা ৩৫ মিনিটে বার্ন ইউনেট পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি দগ্ধদের চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে দগ্ধ ৬৩ জনের প্রত্যেকের পরিবারের কাছে ১০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র তুলে দেন।

বার্ন ইউনিটের কর্মকর্তারা জানান, আগুনে দগ্ধ হয়ে বর্তমানে ৫৩ জন চিকিৎসা নিচ্ছেন সেখানে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি