সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রয়োজনে এনকাউন্টার : শেখ সেলিম


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০২.২০১৫

fdsagbndg
ডেস্ক রিপোর্টঃ
আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, সহিংসতা দমনে প্রয়োজনে নাশকতাকারীদের এনকাউন্টারে দেয়ার ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর গুলশান ২ নম্বর গোল চত্বরে স্বেচ্ছাসেবক লীগের এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা বলেন এনকাউন্টার মানবতাবিরোধী অপরাধ; তাদের কাছে জিজ্ঞাসা, পেট্রোলবোমা দিয়ে মানুষ পোড়ানো কী মানবতাবিরোধী অপরাধ না?

বিএনপিকে ‘জঙ্গি সংগঠন’ উল্লেখ করে শেখ সেলিম বলেন, ‘বিএনপি একটি জঙ্গি সংগঠন। অন্যান্য দেশের জঙ্গি সংগঠনের মতো তাদেরও বিচার করতে হবে। সহিংসতায় নিহত ব্যক্তিদের রক্তের ওপর পা রেখে বিএনপি-জামায়াতের সঙ্গে কোনো আলোচনা হবে না।

সেলিম বলেন, যেসব বুদ্ধিজীবী সংলাপের কথা বলে সহিংসতাকে উসকে দিচ্ছেন, তাদেরও বিচারের আওতায় আনা হবে। সুশীল! সু অর্থ ভালো আর শীল অর্থ নাপিত। আপনাদের দিয়ে রাজনীতি হবে না। আপনারা ভালো কামাইতে পারেন।

শেখ সেলিম বলেন, বিএনপি নেতারা আন্দোলনে না থেকে বিদেশে পালিয়ে রয়েছে। কিন্তু খালেদা জিয়াকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। যেসব সাংবাদিক সহিংসতাকারীদের সঙ্গে যোগাযোগ রেখে ভিডিও ফুটেজ সংগ্রহ করেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হবে।

স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোবাশ্বের চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি