শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সাঈদীর আগেই কামারুজ্জামানের পূর্ণাঙ্গ রায়?


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০২.২০১৫

 

kamruzaman_10008

সাঈদীর আগেই প্রকাশ হতে পারে কামারুজ্জামানের মামলার আপিল নিষ্পত্তির পূর্ণাঙ্গ রায়। মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দুইটি মামলার আপিল নিষ্পত্তির পূর্ণাঙ্গ রায় প্রকাশের অপেক্ষায় বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। এরমধ্যে জামায়াতের বর্তমান নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার আপিল নিষ্পত্তির সংক্ষিপ্ত রায় ঘোষণা হয়েছিল গত ১৭ সেপ্টেম্বর। আর জামায়াতের বর্তমান সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের আপিল নিষ্পত্তির সংক্ষিপ্ত রায় ঘোষণা হয়েছিল গত ৩ নভেম্বর।

এরপর থেকেই মামলা দুটির পূর্ণাঙ্গ রায় প্রকাশের অপেক্ষায় আছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। তুলনামূলক বেশি সময় ধরে অপেক্ষমাণ থাকা সাঈদীর মামলাটির পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই তুলনামূলক কম সময় ধরে অপেক্ষায় থাকা কামারুজ্জামানের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হতে পারে বলে শোনা যাচ্ছে সম্প্রতি। আগামী রোববার এই রায় প্রকাশিত হতে পারে বলে জানা গেছে। দুটি মামলাতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাঈদী ও কামারুজ্জামানকে মৃত্যুদ-াদেশ দিয়েছিল। আর আপিল বিভাগের দেয়া সংক্ষিপ্ত রায়ে সাঈদীর দ- কমিয়ে আমৃত্যু কারাদ- দেয়া হলেও কামারুজ্জামানের মৃত্যুদ- বহাল রাখা হয়।

নিয়মানুযায়ী, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রিভিউ করার জন্য ১৫ দিন সময় থাকবে। এই সময়ের মধ্যে রিভিউ না হলে এর পরপরই রায় কার্যকর করতে পারবে সরকার।

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ- কার্যকর হওয়া কাদের মোল্লার রিভিউয়ের আবেদনের রায়ে এসব কথা উল্লেখ করেছে আপিল বিভাগ। রায়ে আরো বলা হয়েছে, আপিল বিভাগ রুলসে রিভিউ দায়েরের ক্ষেত্রে যে সময়সীমার কথা বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইনের অধীনে রায়ের রিভিউর ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। এক্ষেত্রে ১৫ দিনের সময়সীমা অনুসরণ করতে হবে এবং অগ্রাধিকারের ভিত্তিতে রিভিউ আবেদন নিষ্পত্তি হবে।

তৎকালীন জ্যেষ্ঠ বিচারপতি ও বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ কামারুজ্জামানের মামলাটি নিষ্পত্তি করে। আর সাঈদীর আপিল নিষ্পত্তির মামলার নেতৃত্বে ছিলেন সদ্য বিদায়ী প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি