১৭ ফেব্রুয়ারী সন্ধ্যায় চান্দিনায় যাত্রীবাহী বাস পাপিয়া সার্ভিস (ঢাকা মেট্রো-ব-১১-১৩৫৯) এর পেট্টোল বোমা হামলার ঘটনায় চান্দিনা থানার এসআই মো.সুলতান আহমেদ বাদি হয়ে চান্দিনা পৌর মেয়র ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহ মো.আলমগীর খান সহ ২১ নেতাকর্মীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছে। প্রসঙ্গত, গত সোমবার (১৬ ফেব্রুয়ারী) রাত সোয়া ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেইট সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা ওই হামলা চালিয়েছিল।তবে উক্ত ঘটনায় কেউ হতাহত হয়নি। অবরোধ ও হরতাল সমর্থনকারীরা ওই হামলা চালিয়েছিল বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছিল।
এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) গোলাম মোর্সেদ জানান, আমরা পেট্টোল বোমা হামলার খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পৌঁিছ এবং হামলাকারীদের গ্রেফতারের জন্য দেবিদ্বার থানা পুলিশ সহ চিরুনি অভিযান পরিচালনা করি। অভিযান কালে ৫ জন আটক করা হয়েছে। পলাতকদের গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত রয়েছে।


















































