মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » কুমিল্লা একুশে এভারগ্রীণ মিডিয়া কাপ ক্রিকেটে ধর্মসাগর দল চ্যাম্পিয়ন


কুমিল্লা একুশে এভারগ্রীণ মিডিয়া কাপ ক্রিকেটে ধর্মসাগর দল চ্যাম্পিয়ন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০২.২০১৫

champion team-3

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা একুশে এভারগ্রীণ মিডিয়া কাপ ক্রিকেট-২০১৫ এ ধর্মসাগর দল ২৪ রানে রাণীরকুঠি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় খেলা শুরু হয়। বিকেলে খেলা শেষ হয়।
সকালে ধর্মসাগর দলের অধিনায়ক ইমতিয়াজ আহমেদ জিতু টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

comilla 2 teams

খেলার নির্ধারিত ১৬ ওভারে ধর্মসাগর দল ৬ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে। ধর্মসাগর দলের পক্ষে সোহরাব সুমন সর্বোচ্চ ৩৯ রান করেন । এছাড়া তাওহিদ হোসেন মিঠু ২৬ রান, শাহে ইমরান ১৮ রান, শাকিল আহমেদ রানা ১৮, মান্নান কবির ভূইয়া ১৭ ও ইমতিয়াজ আহমেদ জিতু ১০ রান করেন। রাণীরকুঠির দলের পক্ষে এন কে রিপন ৪৩ রানের বিনিময়ে ২ টি উইকেট পেয়েছেন।

20150215_143811
১৫২ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে রাণীরকুঠি দল ১৬ ওভারে ৭ উইকেটে ১২৭ রান করতে সমর্থ হয়। দলের পক্ষে খালেদ সাইফুল্লাহ সর্বোচ্চ ২৫ রান করেন। এছাড়া শিবলী ১৮ ও জাকির ১৪ রান করেন।

1
সোহরাব সুমন ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন।
খেলা শেষে প্রধান অতিথি কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, বিশেষ অতিথি- কুমিল্লা দোকান মালিক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মাসুক আলতাফ চৌধুরী বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।

toss-2

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল,সাধারণ সম্পাদক কাজী এনামুল হক ফারুক, টূর্ণামেন্টের সমন্বয়ক সাদিক হোসেন মামুন, বাসস প্রতিনিধি অশোক বরুয়া, প্রথম আলোর ফটো স্টাফ রিপোর্টার এম সাদেক প্রমুখ।
ধর্মসাগর দলঃ ইমতিয়াজ আহমেদ জিতু (অধিনায়ক) (বাংলানিউজ) , তাওহিদ হোসেন মিঠু ( দৈনিক আমাদের অর্থনীতি/আমাদের সময় ডট কম), আশিকুর রহমান সোহেল (চ্যানেল টোয়েন্টি ফোর) , শাকিল আহমেদ রানা (সাপ্তাহিক পথিকৃত কুমিল্লা) , সেলিম রেজা মুন্সি (জিটিভি) , শাহে ইমরান (সীমান্ত সংবাদ), সোহরাব সুমন (সংবাদ প্রতিক্ষণ) , আবু মুছা ( দৈনিক বর্তমান) , রিয়াদ ওবায়েদউল্লাহ ( দৈনিক পূর্বাশা) , নেকবর হোসেন (সময়ের দর্পণ), মান্নান কবির ভূইয়া (সাপ্তাহিক পথিকৃত কুমিল্লা), রেজাউল করিম রাসেল ( শীর্ষ নিউজ) ও এইচ এম মহিউদ্দিন ( দৈনিক পূর্বাশা) ও বাহার রায়হান (সময় টিভি)। ম্যানেজার- সাদিক মামুন (ইনকিলাব)।
রাণীরকুঠি দলঃ দেলোয়ার হোসেন জাকির (অধিনায়ক) ( সাপ্তাহিক কুমিল্লার কথা) ,আনোয়ার হোসেন ( বৈশাখি টিভি) ,সিরাজুল ইসলাম চৌধুরী ( দৈনিক কুমিল্লার ডাক) , মোঃ আলাউদ্দিন (সীমান্ত সংবাদ), তরিকুল ইসলাম শিবলী ( চ্যানেল নাইন) ,খালেদ সাইফুল্লাহ (কুমিল্লা নিউজ ২৪) ,নাসির উদ্দিন শরীফ ( এসএ টিভি) , মাহবুব আলম বাবু (দৈনিক সংবাদ) , এন কে রিপন (আমাদের কুমিল্লা) , জুয়েল খন্দকার (-ক্যামেরাপার্সন-বিটিভি) , স্বপন (ক্যামেরাপার্সন-চ্যানেল ৭১), সালাউদ্দিন সুমন (ক্যামেরাপার্সন-আরটিভি) । ম্যানেজার- হুমায়ন কবীর রনি (ইটিভি)।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি