শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০২.২০১৫

63899_mahfuj

স্টাফ রিপোর্টারঃ

উস্কানিমূলক বিবৃতি প্রকাশের অভিযোগে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। খবর প্রকাশের মাধ্যমে দেশের শান্তি বিনষ্টের অভিযোগে ঢাকা মহানগর হাকিম আনোয়ার ছাদাতের আদালতে এডভোকেট শাহজালাল কিবরিয়া বাদী হয়ে মামলাটি করেন। মামলার অপর দুই আসামি হলেন ডেইলি স্টারের চিফ নিউজ এডিটর সৈয়দ আশরাফুল হক ও চিফ ফটোগ্রাফার এনামুল হক। রোববার সকালে এ মামলার শুনানি শেষে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি