রিমন মাহফুজ : আফগানিস্তানের বিপরীতে বাংলাদেশ জিতেছে। বাংলাদেশের জয় হবে এ আশায়, গোটা জাতি টিভি পর্দার দিকে তাকিয়ে ছিল। সবার পাশাপাশি তাকিয়ে ছিল চিত্রনায়িকা হ্যাপিও। ক্রিকেটার রুবেল হোসেনের প্রেমকাহিনি নিয়ে দেশে-বিদেশে চলছে নানা গুঞ্জন। তাই সবারই হয়তো আগ্রহ খেলা নিয়ে চিত্রনায়িকা হ্যাপির মন্তব্য কী?
এবিষয়ে হ্যাপি জানান, সবার মতো আমিও ছিলাম। তবে শুধু খেলা দেখতে নয়। আমি দেখছিলাম রুবেলকে। আর সব বাংলাদেশির মতো আমিও চাই বাংলাদেশ জিতুক।
খেলার শুরুতেই তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন চিত্রনায়িকা হ্যাপি।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন ‘হাত জোড় করে সবাইকে বলছি, বাংলাদেশ হারুক বা জিতুক অথবা স্পেশালি রুবেল উইকেট পেল কী পেল না, খারাপ-ভালো যাই হোক, আমাকে কেউ ফেসবুকে বা মোবাইলে জ্বালাবেন না।’
আজকের খেলা প্রসঙ্গে হ্যাপি বলেন, ‘সাধারণত আমি ক্রিকেট খেলা দেখি না। আজ শুধু রুবেলকে দেখার জন্যই এ ম্যাচটি দেখছি। আর সব বাংলাদেশির মতো আমিও চাই বাংলাদেশ জিতুক। তারপরেও কেন সবাই আমাকে এ বিষয়ে প্রশ্ন করে আমি বুঝতে পারছি না? আমাদের ব্যক্তিগত কারণে আমি কখনই চাই না বাংলাদেশ হেরে যাক।

























































