বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢাকায় মেয়র প্রার্থী হচ্ছেন মান্না


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০২.২০১৫

c878b97c-3daf-41b3-9ee8-bc1fd818a63d

ডেস্ক রিপোর্টঃ
ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি উত্তর) মেয়র প্রার্থী হচ্ছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত গোল টেবিল বৈঠকে মান্না নিজেই বলেন, কাউকে খালি মাঠে গোল করতে দেয়া হবে না। আমি আছি। আমি প্রার্থী হব। নিজের জন্য নয়, জনগণের জন্যই আমি ঢাকা সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচনে অংশ নেব।

উল্লেখ্য এর আগে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হয়। সে সময় ডিসিসি উত্তরের মেয়র পদে মনোনয়নপত্র কিনেছিলেন মান্না। বনানীতে তিনি নির্বাচনি অফিসও খুলেছিলেন। পরবর্তীতে আদালতের আদেশে নির্বাচন বন্ধ হয়ে যায়।

ডিসিসি নির্বাচন করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে নির্বাচন কমিশন বলছে নির্বাচনী এলাকা নিয়ে সুরাহা না হওয়া পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কাজ করা কঠিন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি