
রেজাউল করিম রাসেল
পেট্রোল বোমা মেরে মানুষ খুন করে খালেদা জিয়া ক্ষমতায় যেতে পারবেনা। সমগ্র দেশে শুধু এখন বোমা আর বোমা । আর এগুলি খালেদা জিয়া জামায়াতের সাথে জোট করে সারাদেশে নাশকতা করে মানুষ হত্যা করছে। ক্ষমতায় যেতে হলে গণতান্ত্রিক ভাবে যেতে হবে।
শুক্রবার (২০ ফেব্র“য়ারী) বেলা ৪ টার দিকে কুমিল্লা জেলা ১৪ দল আয়োজিত গণ মিছিল পূর্ব সমাবেশে রেলমন্ত্রী মজিবুল হক মজিব এসব কথা বলেন।
তিনি আরো বলেন, খালেদা জিয়া নিরপরাধ মানুষকে হত্যা করছে । বাংলাদেশের মাটিতে খালেদা জিয়ার পতন হবে।
পরে মন্ত্রী জেলা ১৪ দল আয়োজিত গণমিছিলে নেতৃত্ব দেন। এসময় উপস্থিত ছিলেন,জেলা ১৪ দলের সমন্য়ক অধ্যক্ষ আফজল খান,কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক,জেলা আওয়ামীলীগ নেতা মাসুদ পারভেজ খান ইমরান,আওয়ামীলীগ নেতা নুর-উর রহমান মাহমুদ তানিমসহ ১৪ দলীয় জোটের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

















































