শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আবুধাবিতে নিহত ৬ জনই চট্টগ্রামের


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০২.২০১৫

images5

প্রবাস

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শিল্প নগরী মোছাফ্ফাহ ৭ নম্বর এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে একটি টায়ারের দোখানে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১০ জনের মধ্যে ৫ জনের পরিচয় সনাক্ত করা গেছে।

নিহতদের মধ্যে কয়েকজন ভারতীয় হলেও ৬ জনই বাংলাদেশের চট্টগ্রামের ফটিকছড়ি ও রাউজানের  উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তারা ইরানের এক ব্যবসায়ীর টায়ারের দোকানের ওপর তলায় থাকতেন।

আবুধাবি প্রবাসী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহতদের মধ্যে রয়েছে রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন দরগাহ বাড়ীর মৃত নুর আহমদ মাস্টারের পুত্র মহিউদ্দিন (৪০), পশ্চিম গুজরার বদুমুন্সিপাড়া এলাকার ইসমাইল ও নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকার আজাদের পুত্র এনাম উদ্দিন। এছাড়াও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল গ্রামের আব্দুশ শুক্কুর ও সেলিম উদ্দিন নামের আরো দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত ১০ জনের মধ্যে অন্য ৫ জনের পরিচয় বাংলাদেশ সময় রাতটা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।  তাদের মরদেহ আবুধাবি শেখ খলিফা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তাদের ডিএএন টেস্ট করে পরিচয় সনাক্ত করা হবে বলে সেখানকার প্রবাসী বাঙ্গালী কমিউনিটির নেতারা জানিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি