
স্পোর্টস ডেস্কঃ
বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে মাহেলা জয়াবর্ধনের শতকের ওপর ভর করেই শেষ পর্যন্ত ৪ উইকেটের জয় পেল শ্রীলংকা। শেষের দিকে পেরারার ঝড়ো ব্যাটিংয়ে ৪৮.২ ওভারে ২৩৬ রান করে তারা।
২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছিল লংকানরা। ১২ ওভারে ৫১ রানে প্রথম সারির ৪ উইকেট হারায় শ্রীলংকা। শূন্য রানে উদ্বোধনী দুই ব্যাটসম্যান থিরামন্নে ও তিলকারতেœ দিলশান আউট হন। এরপর একে সাজঘরে ফেরেন দিমুথ কুমারতেœ (১৭) ও কুমার সাঙ্গাকারা (৭)।
পরে মাহেলা জয়াবর্ধন ও অ্যাঞ্জেলা ম্যাথিউসের ১২৬ রানের জুটি শ্রীলংকাকে বিপর্যয় থেকে তুলে আনে। মাহেলা ১০০ ও ম্যাথিউস ব্যক্তিগত ৪৪ রানে আউট হন।
শেষ পর্যন্ত জীবন মেন্ডিস ও পেরেরার হার না মানা ৫৮ রানের জুটি লংকানদের জয়ের বন্দরে পৌঁছে দেয়। মেন্ডিস করেন ৯ পেরারা ৪৭ রান।
আফগানিস্তানের হামিদ আনসারি ৪৫ রানে নেন ৩ উইকেট।
এর আগে ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে ‘এ’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দুই বল বাকি থাকতে ২৩২ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।
শুরুটা খুব একটা ভালো হয়নি আফগানিস্তানের। দশম ওভারে ৪০ রানেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় তারা।
তৃতীয় উইকেটে সামিউল্লাহ সেনওয়ারির সঙ্গে স্তানিকজাইয়ের ৮৮ রানের জুটিতে প্রতিরোধ গড়ে আফগানিস্তান। ৫৪ রান করা স্তানিকজাইয়ের ৫৭ বলের ইনিংসটি গড়া ৫টি চার ও ১টি ছক্কায়।
শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ও লাসিথ মালিঙ্গা তিনটি করে উইকেট নেন।
নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ১০৫ রানে হারে আফগানিস্তান। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কা ৯৮ রানে নিউ জিল্যান্ডের কাছে পরাজিত হয়েছিলেন।
























































